১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১১:৫২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী
ঢাকায় ডোনাল্ড লু
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৪-০১-২০২৩
ঢাকায় ডোনাল্ড লু


যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ২ দিনের সফরে আজ শনিবার সন্ধ্যায় ঢাকা পৌছেছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডোনাল্ড লুকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল (আমেরিকা উইং) নাঈম উদ্দিন আহমেদ। 

দুদিনের এ গুরুত্বপূর্ণ মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক এ সহকারী পররাষ্ট্রমন্ত্রী সরকারি-বেসরকারি পর্যায়ে বৈঠক করবেন। এ সূত্র ধরে রোববার পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে তার।  

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও মার্কিন দূতাবাসের কূটনীতিকদের নিরাপত্বা নিয়ে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের উদ্বেগ প্রকাশের পরপরই লু ঢাকায় এলেন। এ ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও আগামী (দ্বাদশ জাতীয়) সাধারণ নির্বাচন সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশসমুহের যে তৎপরতা সে মোতাবেক ডোনাল্ড লু এর এ সফরে কোনো বার্তা থাকবে কি-না সেটা নিয়ে কৌতুহল রয়েছে। 

এদিকে ডোনাল্ড লু’র বাংলাদেশ সফর ঘোষণা করে মার্কিন পররাষ্ট্র সফরের প্রেস নোটে বলা হয়েছে, বাংলাদেশে লু উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা, অর্থনৈতিক সম্পৃক্ততা সম্প্রসারণ নিয়ে আলোচনা এবং শ্রম ও মানবাধিকার বিষয়ে দৃষ্টিভঙ্গি শোনার জন্য বৈঠক করবেন। ডোনাল্ড লু জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা, ধর্মীয় স্বাধীনতা, শ্রম অধিকার ও মানবাধিকারসহ অগ্রাধিকারের ইস্যুতে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে আলোচনা করবেন। 


শেয়ার করুন