১৮ মার্চ ২০২৬, বুধবার, ০৮:২২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


ভারতকে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারের প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-০৩-২০২৩
ভারতকে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারের প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভর্নিং কাউন্সিল অব ইন্ডিয়া ফাউন্ডেশন রাম মাধব প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎ/ছবি বাসস


বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ব্যবসা-বাণিজ্য বাড়াতে আঞ্চলিক যোগাযোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করে পারস্পারিক স্বার্থে ভারতের কাছে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারের প্রস্তাব দিয়েছেন। গভর্নিং কাউন্সিল অব ইন্ডিয়া ফাউন্ডেশন রাম মাধব প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎকালে তিনি একথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত চাইরে আমাদের চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহার করতে পারে।’ বৈঠকের পর প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফ করেন। খবর বাসস’র। 


এ সময় শেখ হাসিনা বলেন, এই অঞ্চলের যোগাযোগ বৃদ্ধি মানুষে-মানুষে যোগাযোগ বাড়াতে সহায়ক হবে।    প্রধানমন্ত্রী এ সময় রাম মাধবের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীকে তাঁর শুভেচ্ছা জানান। এ সময় রাম মাধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য নেতৃত্বে বাংলাদেশের অসামান্য আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়োসী প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে এবং আমি আশা করছি যে- ভবিষ্যতেও এই সম্পর্ক অব্যহত থাকবে।’


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মো. জিয়াউদ্দিন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। 


শেয়ার করুন