১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৩:৩৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


সুলতানা জেসমিনের মৃত্যু : রাষ্ট্রকেই দায় নিতে হবে -তানিয়া রব
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৭-০৩-২০২৩
সুলতানা জেসমিনের মৃত্যু  :  রাষ্ট্রকেই দায় নিতে হবে -তানিয়া রব সুলতানা জেসমিন


জাতীয় সমাজতান্ত্রিক নারী জোটের আহ্বায়ক তানিয়া রব  নওগাঁ সদর উপজেলার চন্ডীপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে অফিস সহকারী পদে কর্মরত সুলতানা জেসমিন-কে একটি অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব কর্তৃক আটক ও পরবর্তীতে র‌্যাবের হেফাজতে তার মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেন, “র‌্যাব-পুলিশের হেফাজতে  সাধারণ মানুষের মৃত্যুর দায় রাষ্ট্র কোন ক্রমেই এড়িয়ে যেতে পারে না। রাষ্ট্র নাগরিক হত্যার কারখানা হতে পারে না।


অভিযোগ পাওয়ার সাথে সাথে  র‌্যাব  নওগাঁ সদর উপজেলার চন্ডীপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারী সুলতানা জেসমিনকে আটক করে মৃত্যুকে অনিবার্য করে তুলেছে, এটা কোন ক্রমেই গ্রহণীয় নয়। এই মৃত্যুর দায় দায়িত্ব সরকারকে অবশ্যই নির্ধারণ করতে হবে।


 সুলতানা জেসমিন এর পরিবারের দাবি অনুযায়ী র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিন এর মৃত্যু প্রমাণ করে দেশে আইনের শাসন তলানিতে গিয়ে ঠেকেছে। 

উচ্চ পর্যায়ের তদন্ত করে সুলতানা জেসমিনের মৃত্যুর দায় নির্ধারণ করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ এবং নাগরিক হত্যার কৌশল চিরতরে বন্ধ করতে হবে।



শেয়ার করুন