১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৮:৫৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


জাতিসংঘের সামনে স্টেট বিএনপির বিক্ষোভ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩০-০৮-২০২৩
জাতিসংঘের সামনে স্টেট বিএনপির বিক্ষোভ জাতিসংঘের সামনে স্টেট বিএনপির বিক্ষোভ


তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহারের দাবিতে নিউইয়র্ক স্টেট বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। গত ২৮ অক্টোবর দুপুরে জাতিসংঘের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক মাওলানা অলিউল্যাহ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাঈদুর রহমান সাঈদের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস আহমেদ। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান মিল্টন ভূইয়া।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুস সবুর, নাসিম আহমেদ, গোলাম ফারুক শাহীন, বদরুল হক আজাদ, ভিপি জসীম, দেওয়ান কাওছার, জাহাঙ্গীর হোসাইন, কাওসার আহমেদ প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। শেখ হাসিনা যদি পদত্যাগ করে তত্ত্বাবধায়ক অধীনে নির্বাচন না দেয় তাহলে এই প্রবাস থেকেই তার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। সেই সাথে তারা বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের সকল মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহারের দাবি জানান।

শেয়ার করুন