১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৬:৩৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


আব্দুল লতিফ সম্রাট বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-০৯-২০২৩
আব্দুল লতিফ সম্রাট বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন আব্দুল লতিফ সম্রাট


যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সফল সভাপতি অবশেষে বিএনপির কেন্দ্রীয় জাতীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন। বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী গত ১৮ সেপ্টেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিকে আব্দুল লতিফ সম্রাটের এই নিয়োগের কথা জানান। আব্দুল লতিফ সম্রাটকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত করায় যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের মধ্যে উল্লাস দেখা যায়। অনেকেই দেশ এবং প্রবাস থেকে ফুলেল অভিনন্দন জানিয়েছেন। তারা জানান, আব্দুল লতিফ সম্রাট যুক্তরাষ্ট্র বিএনপির সফল সভাপতি ছিলেন এবং তিনি ছিলেন পরীক্ষিত নেতা। কিন্তু তারপরেও তাকে অনেক পরীক্ষা দিতে হয়েছে। তাকে মূল্যায়ণ করা হয়নি স্বাধীনতা সুবর্ণজয়ন্তী কমিটিতে। তার আগে আরো তিন জনকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হলেও তাকে নেয়া হয়নি। শেষ পর্যন্ত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে মূল্যায়ণ করেছেন। সেই তিনি বেগম খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, এখন আমাদের কাজ হবে ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারি সরকারের পদত্যাগে আন্দোলন করা।

শেয়ার করুন