১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৫:৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের সিদ্ধান্ত সক্রিয় বিবেচনাধীন
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৯-০৯-২০২৩
খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের সিদ্ধান্ত সক্রিয় বিবেচনাধীন


বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার অনুমতি নিয়ে সরকারের ভেতরে আলাপ আলোচনা চলছে। এ সিদ্ধান্ত  গ্রহনের বিষয়টি এখন সক্রিয় বিবেচনাধীন বলে জানা গেছে।  ইতিমধ্যে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, এ ব্যাপারে  শিগগিরই সিদ্ধান্ত নেয়া হবে। তবে এ শিগগিরই  কতদিনের মধ্যে সেটা জানানো হয়নি। এর আগে খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য অনুমতি দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবারও আবেদন করেন খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার।

গত সোমবার (২৫ সেপ্টেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে এ আবেদন করা হয়। ওই আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আইন মন্ত্রণালয়ে পৌছায়। এরপরই আইনমন্ত্রীর ওই বক্তব্য।

আইনমন্ত্রী আনিসুল হক বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অনুমতি প্রার্থনা করে করা আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শিগগিরই যাচাই-বাছাই করে খালেদা জিয়ার ভাইয়ের আবেদনটি নিয়ে সিদ্ধান্ত দেওয়া হবে।’ এর আগেও খালেদা জিয়ার পরিবার বহুবার তার স্থাীয় মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার জন্য আবেদন করে আসলেও তাতে সারা মেলেনি। তবে এবার খালেদা জিয়া প্রচন্ডরকম অসুস্থ হয়ে পড়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে তার চিকিৎসগন জানিয়েছেন।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। গত ৯ আগস্ট জরুরীভিত্তিতে অসুস্থ অনুভব করলে হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে। এর আগে গত ১২ জুন তিনি এই হাসপাতালে এসেছিলেন। ওই সময় পাঁচ দিন তাঁকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হয়েছিল। কিন্তু ৯ আগস্ট থেকে টানা হাসপাতালেই আছেন তিনি। কখনও কেবিনে, কখনও সিসিইউতে নীবিড় পর্যবেক্ষনে রয়েছেন তিনি।
৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও লিভারের জটিলতা ও হৃদরোগে ভুগছেন। ফলে চিকিৎসকগন বলে আসছেন, তার এতগুলো রোগের একসঙ্গে চিকিৎসার জন্য সব ডিপার্টমেন্টের ডাক্তারগনকে নিয়ে মেডিকেল বোর্ড বসে সেখানে সিদ্ধান্ত নেয়া প্রয়োজন। বাংলাদেশে এতগুলো রোগের চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই। এ জন্যই তারা বারবার খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দিতে বিদেশে নেয়ার আহ্বান জানিয়ে আসছেন।

শেয়ার করুন