১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৬:১৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


'বিএনপি-জামায়াতের সাথে সংঘর্ষে পুলিশের একজন সদস্য নিহত'
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-১০-২০২৩
'বিএনপি-জামায়াতের সাথে সংঘর্ষে পুলিশের একজন সদস্য নিহত'


২৮ অক্টোবর শনিবার বিএনপি ও জামায়াতের সাথে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষে পুলিশের একজন কনস্টেবল নিহত হয়েছে বলে জানা গেছে। ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ফারুক হোসেন বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ওই পুলিশ সদস্যের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

"ওই পুলিশ সদস্য দৈনিক বাংলা মোড়ে দায়িত্ব পালন করছিলেন। বিএনপি- জামায়াতের লোকজন তাকে কুপিয়ে হত্যা করেছে" - বলছেন ফারুক হোসেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। নিহত সদস্যের মাথায় আঘাতের চিহ্ন এবং পোশাক ছেড়া রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া। সংঘর্ষের ঘটনায় অন্তত ৩৫ জন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানা গেছে।

ঢাকায় ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে জানিয়েছেন, ঢাকায় ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া আরো ১২ প্লাটুন বিজিবি সদস্যকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। এর আগে কাকরাইলে প্রধান বিচারপতির ভবনের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। সেখান থেকে কিছু ইটপাটকেল বাসভবনের ভেতরে গিয়ে পড়ে। সেখানে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যেও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

শেয়ার করুন