২৮ জুন ২০২৬, রবিবার, ১০:৩২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল প্রত্যাখান বিএনপির
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৫-১১-২০২৩
দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল প্রত্যাখান বিএনপির


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করেছে বিএনপি। আজ বুধবার সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তফসিল প্রত্যাখ্যান করেছেন। বিএনপির এ শীর্ষ নেতা রিজভী বলেন,‘দেশের মানুষের প্রত্যাশা এবং আন্তর্জাতিক মহলের আহ্বান উপেক্ষা করে সরকারের তল্পিবাহক নির্বাচন কমিশন একতরফা নির্বাচনের তামাশার তফসিল ঘোষণা করেছে। এই তফসিল আমরা চরম ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।


দেশে ভীতিকর পরিস্থিতি তৈরি করে হাসিনা মার্কা এই তফসিল রঙ্গ জনগণ মানে না। এই নীলনকশার তফসিলে বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হবে না। নির্বাচন কমিশনকে হুঁশিয়ার করে বলতে চাই, এর ফলে দেশে যে ভয়াবহ অচলাবস্থা এবং রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হবে, তার পুরো দায়ভার কমিশন এবং এই তথাকথিত সরকারকেই বহন করতে হবে।’

রিজভী বলেন, ‘তফসিল ঘোষণায় তারই প্রতিফলন ঘটেছে। আমাদের হাসি পেয়েছে। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছেন সিইসি। পুরো জাতি মনে করেছে যে সিইসি সমগ্র জাতির সঙ্গে মশকরা করেছেন। প্রধানমন্ত্রী থাকবেন আর তার অধীনে নির্বাচন সুষ্ঠু হবে, এটা বিশ্বাস করা কঠিন। আমি মনে করি এটা ডাহা মিথ্যা, ভণ্ডামি এবং মেকি।’
সরকারকে হুঁশিয়ার করে দিয়ে রিজভী বলেন, ‘জনগণের চলমান অগ্নিগর্ভ আন্দোলন আরও তীব্র, কঠিন থেকে কঠিনতর হবে, অতি দ্রুতই আওয়ামী সরকারের পতন ঘটবে। এসব তফসিল বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবে জনগণ।’

শেয়ার করুন