২৮ জুন ২০২৬, রবিবার, ০৮:০০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


যুক্তরাষ্ট্রে টর্নেডোতে নিহত ৬
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৩-১২-২০২৩
যুক্তরাষ্ট্রে টর্নেডোতে নিহত ৬ টর্নেডোতে লণ্ডভণ্ড স্থাপনা


যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে ভয়াবহ টর্নেডোতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। গত ৯ ডিসেম্বর শনিবার টর্নেডোটি টেনেসির রাজধানী নাশভিলের কাছেই আঘাত হানে। টর্নেডোতে রাজধানীতে তিন জন নিহত হয়েছেন এবং ক্লার্ক্সভিল শহরে আরো তিন জন নিহত হয়েছেন।

বিবিসির খবরে জানানো হয়েছে, টর্নেডোর কারণে টেনেসির বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। এছাড়া পুরো রাজ্যেই বিদ্যুৎ ছিল না দীর্ঘক্ষণ। টর্নেডোর পর ক্লার্ক্সভিলের মেয়র জো পিটস জরুরি অবস্থা জারি করেছেন। এছাড়া ১০ ডিসেম্বর রোববার কারফিউও জারি করা হয় শহরটিতে। 

জো পিটস বলেন, এটি একটি বিধ্বংসী পরিস্থিতি। যারা প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের জন্য আমাদের হৃদয় ব্যথিত। যে কোনো পরিস্থিতিতে লোকজনের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এদিকে মন্টগোমেরি কাউন্টি সরকার বলছে, ঘূর্ণিঝড়ের পর আশপাশের এলাকা থেকে আরো ২৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা ঘূর্ণিঝড়ের কারণে বিভিন্ন দুর্ঘটনায় আহত হয়েছেন।

কাউন্টির মেয়র ওয়েস গোল্ডিং বলেন, এটা আমাদের কমিউনিটির জন্য একটি দুঃখজনক দিন। যারা অসুস্থ এবং যারা প্রিয়জন বা স্বজন হারিয়েছে এবং বাড়িঘর হারিয়েছেন, তাদের জন্য আমাদের প্রার্থনা রইলো।

শেয়ার করুন