১২ জুন ২০২৬, বুধবার, ০৪:৪০:০২ অপরাহ্ন
শিরোনাম :
মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা এক ফোটা রক্তেই মিলবে ৫০ ধরনের ক্যানসারের ইঙ্গিত গ্রিন কার্ডধারীকেও বহিষ্কারের ক্ষমতা ইমিগ্রেশন কর্মকর্তাদের


নারায়ণগঞ্জ সমিতির বর্ষবরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৪-০৬-২০২৬
নারায়ণগঞ্জ সমিতির বর্ষবরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান নারায়ণগঞ্জ সমিতির অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা


নারায়ণগঞ্জ জেলা সমিতি নিউ ইয়র্কে বাংলা বর্ষবরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করেছে গত ১৯ জুন লং আইল্যান্ডের হ্যাকশেয়ার স্টেট পার্কে। এ অনুষ্ঠানে চার শতাধিক প্রবাসী নারায়ণগঞ্জবাসী ও অতিথিরা অংশ নেন। নারীরা লাল রঙের শাড়ি এবং পুরুষরা অফ হোয়াইট রঙের পাঞ্জাবি পরে অংশ নিয়ে অনুষ্ঠানকে লাল-সাদার বর্ণময় আনন্দ সভায় পরিণত করেন। অনুষ্ঠানের সাজসজ্জা ছিল ব্যতিক্রম। প্রবেশদ্বার ছিল সবুজ পত্রবল্লবের সঙ্গে সাদা গোলাপে পরিপাটি এবং পাশে ছিল শীতলক্ষ্যা নদীর বিশাল ক্যানভাস। অনুষ্ঠানে আগতরা শীতলক্ষ্যা নদীর ক্যানভাসের সামনে নস্টালজিয়ায় আবেগতাড়িত হয়ে পড়েন ও কেউ কেউ স্মৃতিকাতর আনন্দ-অনুভূতির প্রকাশ করেন। 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মতিউর রহমান। তিনি ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টা মোহাম্মদ মোহসীন। এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টাদের মধ্যে বক্তব্য রাখেন-মোহাম্মদ আলী (বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক), মোহাম্মদ মজিবুর, শামসুল আলম লিটন ও মির্জা ফরিদ উদ্দিন। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন-মুক্তিযোদ্ধা আজিমুর রহমান এবং মেরিল্যান্ড থেকে আগত রাজনৈতিক নেতা এটিএম কামাল। বক্তারা প্রবাসে নারায়ণগঞ্জবাসীর সৌহার্দ্য-সম্প্রীতি ধরে রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা নারায়ণগঞ্জের উন্নয়নে রাজনৈতিক নেতাদের প্রতি জোরালো ভূমিকা রাখার আহ্বানও জানান। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কামাল হোসেন টিটু এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোস্তফা জামাল টিটু। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক ও লেখক দর্পণ কবীর।

এ অনুষ্ঠান পরিণত হয় প্রবাসী নারায়ণগঞ্জবাসীর মিলনমেলায়। আড্ডা, গান, নৃত্য ছিল অন্যতম আকর্ষণ। এছাড়া ছিল নারীদের বালিশ নিক্ষেপ খেলা। এ অনুষ্ঠান সফল করতে বিশেষভাবে ভূমিকা রেখেছেন রিয়েল স্টেট ব্যবসায়ী মোশতাক আহমেদ নিউটন, সাবেক ছাত্রনেতা এসএম সায়েম মিঠু, ব্যবসায়ী রাফাত হোসেন, সংগঠক দোলন খন্দকার, রিয়েল স্টেট ব্যবসায়ী আশিক হোসেন কবির, ব্যবসায়ী মাহফুজ আহমেদ মনসুর প্রমুখ।

সভাপতির ভাষণে এ কথা উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মোস্তফা জামাল টিটু। সংগঠনের ইসি কমিটির কর্মকর্তারা আগতদের দুপুরের খাবার পরিবেশ করার সময় বিনয়পূর্ণ আতিথেয়তার পরিচয় দেন। 

উল্লেখ্য, শুক্রবার অনুষ্ঠান হওয়ায় আয়োজকরা মাঠে জুম্মার নামাজের ব্যবস্থা করেছিলেন। এ নামাজে মুসলিম পুরুষ ও নারী অংশ নেয়।

শেয়ার করুন