১৮ মার্চ ২০২৬, বুধবার, ০৩:৩২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


মানবিক বিপর্যয়ে 'উৎসব' নয় মানুষের পাশে দাঁড়ান -আ স ম রব
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৯-০৬-২০২২
মানবিক বিপর্যয়ে 'উৎসব' নয়  মানুষের পাশে দাঁড়ান -আ স ম রব


জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার  ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সিলেট ও সুনামগঞ্জকে 'দুর্গত অঞ্চল' ঘোষণার দাবি জানিয়েছেন।

আজ এক বিবৃতিতে তারা এ আহবান জানান।  তারা বলেন,উৎসব ও আনন্দ মিছিল পরিহার করে জনগণের দুর্ভোগ এবং দুর্দশাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে এ সংকট মোকাবেলায় সরকারসহ দেশবাসীকে এগিয়ে আসতে হবে।


 বিবৃতিতে তারা আরো বলেন, প্রতিদিন ভয়াবহ বন্যা পরিস্থিতি চরম বিপর্যয়ের দিকে যাচ্ছে। গ্রাম কী শহর, সবই পানিতে তলিয়ে যাচ্ছে। আশ্রয় কেন্দ্রে পানি প্রবেশ করছে। নানা জায়গায় সড়ক ও রেল পথের যোগাযোগসহ বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ঘরবাড়ি হারিয়ে মানুষ দিশেহারা। অসংখ্য মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে।

খাদ্য সংকট চরমে।নিরাপদ আশ্রয়ের খোঁজে আর্তনাদ করছে মানুষ, আশ্রয় কেন্দ্র গুলোতে তিল ধারণের ঠাঁই নেই, এ এক শ্বাসরুদ্ধকর অবস্থা। আশ্রয় কেন্দ্রে মানুষ ও পশুতে একাকার। সবচেয়ে বিপদে নারী, শিশু ও বৃদ্ধরা। বানভাসি মানুষ দুর্ভোগের চূড়ান্ত সীমায় উপনীত হয়েছে, পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বন্যার্তরা।  


এঅবস্থায় সরকার, রাজনৈতিক দল, এনজিও এবং সামাজিক সাংস্কৃতিক ও বেসরকারি সংগঠনসহ  সামর্থ্য অনুযায়ী সর্বশক্তি নিয়োগ করে বিপন্ন এবং দুর্দশাগ্রস্ত জনগণের পাশে দাঁড়াতে হবে। মানবিক বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ানো ব্যতিরেকে অন্য কোন কিছু প্রাধান্য পেতে পারে না।

শেয়ার করুন