২৮ জুন ২০২৬, রবিবার, ১১:৩৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


যুক্তরাষ্ট্রে আ.লীগের সংগঠিত করার সংকল্প
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০১-০৪-২০২২
যুক্তরাষ্ট্রে আ.লীগের সংগঠিত করার সংকল্প বক্তব্য রাখছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. ছিদ্দিকুর রহমান


যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সংগঠিত হওয়ার সংকল্প গ্রহণ করা হয়েছে। স্বাধীনতা দিবস উদযাপন উপলে ২৭ মার্চ রাতে জ্যাকসন হাইটসে আওয়ামী নেতাকর্মীরা এ সংকল্প গ্রহণ করেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।

সংগঠনের সভাপতি এ কে এম তারিকুল হায়দারের সভাপতিত্বে সিদ্দিকুর রহমান বলেন, আমরা রাজনীতি করি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য। যুক্তরাষ্ট্রের মাটিতে যারা আওয়ামী লীগের রাজনীতি করেন, তাদের প্রত্যেকের সঙ্গে আমরা বসবো। আমরা চাই একত্রিত হয়ে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে জয়লাভ করাতে। 

অশ্রæসিক্ত নয়নে তারিকুল হায়দার বলেন, আমার কিছু পাওয়ার নেই। আমি পাওয়ার জন্য কোনোদিন রাজনীতি করিনি। বিদেশের মাটিতে যেন জামাত-শিবির-রাজাকারের বংশধরেরা বাংলাদেশের অর্জন ও মুক্তিযুদ্ধের চেতনাকে বিনষ্ট করতে না পারে, তা প্রতিহতের জন্য রাজনীতি করি। আসুন সবাই মিলে বাংলাদেশ আওয়ামী লীগকে শক্তিশালী করি, তাহলে বঙ্গবন্ধুর স্বপ্ন সফল হবে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অনুষ্ঠানের প্রধান বক্তা আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেয়ান, যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য লস্কর মিঠু, গণেশ কীর্তনীয়া, আব্দুল ওয়াহেদসহ অন্য বক্তারা একই সুরে নিজেদের আত্মসমালোচনা করে নিজেদের সুসংগঠিত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


শেয়ার করুন