১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৩:১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছেড়ে এক হাজার করে ডলার পাচ্ছেন অভিবাসীরা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-০৫-২০২৫
স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছেড়ে এক হাজার করে ডলার পাচ্ছেন অভিবাসীরা


স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগে সম্মত অভিবাসীদের জন্য প্রথম চার্টার্ড ফ্লাইট পরিচালনা করেছে দেশটির স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিএচএস)। এ ফ্লাইটে করে নিজ দেশে ফেরারা পেয়েছেন এক হাজার করে মার্কিন ডলার। ফ্লাইটিতে কলম্বিয়া ও হন্ডুরাসের ৬৪ নাগরিকদের নিজ নিজ দেশে পাঠানো হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিএচএস এ তথ্য জানিয়েছে। তারা বলছে, এটি একটি স্বেচ্ছামূলক চার্টার্ড বিমান ছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিজ নিজ দেশে ফেরা অবৈধ অভিবাসীরা সিবিপি হোম অ্যাপ ব্যবহার করেছে। তারা ভ্রমণ সহায়তা, এক হাজার করে ডলার ও ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ফিরে আসার সম্ভাবনাও বজায় রেখেছেন।’ গত ৫ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অভিবাসীদের স্বেচ্ছায় নিজ দেশে ফিরে গেলে তাদের ভ্রমণ ব্যয় বহনসহ এক হাজার মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দেন। ট্রাম্পের ঘোষিত এ কর্মসূচির আওতায় স্বেচ্ছায় দেশে ফিরতে চাওয়া অবৈধ অভিবাসীদের প্রায় তিন সপ্তাহ সময় দেওয়া হয়। এ সময় দেওয়া হয় তাদের ব্যক্তিগত বিষয়গুলো গুছিয়ে নেওয়ার জন্য।

শেয়ার করুন