১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০১:১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


মির্জা ফখরুল ইসলামের সাথে সারা কুকের বৈঠক
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৯-১০-২০২৫
মির্জা ফখরুল ইসলামের সাথে সারা কুকের বৈঠক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আমীর খসরু মাহমুদ


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন বৃটিশ হাইকমিশনার সারাহ কুক। গত ২৮ অক্টোবর মঙ্গলবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়।

সাক্ষাতের সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কেন্দ্রীয় কমিটির সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী পরে সাংবাদিকদের বলেন, আসন্ন নির্বাচনের প্রস্তুতিসহ দ্বি-পাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে। আমাদের আগামী নির্বাচন নিয়ে প্রস্তুত কী আছে, নির্বাচন কমিশনের প্রস্তুতি, নির্বাচন কমিশনের কর্মকান্ড, বিএনপির প্রস্তুতি এবং স্বাভাবিকভাবে একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে বিস্তুারিত আলোচনা হয়েছে। আজকের আলোচনায় যেটা গুরুত্বের সাথে আলোচনা হয়েছে যে, এই নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের পরিপ্রেক্ষিতে আজকে প্রেক্ষাপটটা কী?

নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে অন্তবর্তীকালীন সরকারের তত্ত্বাবধায়ক সরকারের মুডে কাজ করার বিষয়টিও আলোচনায় উঠে এসেছে বলে জানান তিনি।

শেয়ার করুন