১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ৬:৫৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


বিয়ানীবাজার সমিতির নির্বাচন আদালতের নির্দেশে স্থগিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-১০-২০২৫
বিয়ানীবাজার সমিতির নির্বাচন আদালতের নির্দেশে স্থগিত গত ২৪ অক্টোবর বিয়ানীবাজার সমিতির নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলন


পূর্বঘোষিত বিয়ানীবাজার সমিতির ২৬ অক্টোবর ২০২৫ নির্বাচন আদালতের নির্দেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। আদালত কর্তৃক নির্বাচন স্থগিতের নির্দেশের পর নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত জানান।

বিয়ানীবাজার সমিতির নির্বাচন কমিশন গত ২৪ অক্টোবর সন্ধ্যা ৭টায় বিয়ানীবাজার সমিতির নিজস্ব কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার আজিজুর রহমান এ তথ্য উপস্থাপন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য শামীম আহমদ, বজলুর রহমান, আব্দুল জলিল চৌধুরী, আমিনুল হোসেন। লিখিত বক্তব্যে নির্বাচন কমিশন উল্লেখ করেন, ২৬ অক্টোবর নির্বাচনের জন্য কমিশন সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছিল। আদালতের নির্দেশের কারণে এই মুহূর্তে নির্বাচন কমিশন নির্বাচন সম্পন্ন করতে পারছে না। নির্বাচন কমিশন লিখিত বক্তব্যে উল্লেখ করেন এটি সাময়িক বিলম্ব মাত্র। কমিশন লিখিত বক্তব্য দৃঢ়তার সঙ্গে আশ্বাস প্রদান করে বলেন স্বচ্ছ, নিরপেক্ষ সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। বিয়ানীবাজারবাসীর ঐক্য, সম্মান, গণতান্ত্রিক চেতনা রক্ষা আমাদের লক্ষ্য। কোন ধরনের গুজব ও বিভ্রান্তিতে না পড়তে অনুরোধ করে বলা হয় কমিশনের অফিসিয়াল ঘোষণা হবে সঠিক তথ্য সুত্র। নির্বাচন কমিশন সংগঠনের শান্তি শৃঙ্খলা ও মর্যাদা অক্ষুন্ন রাখার জন্য সবার সহযোগিতার আহ্বান জানান।

বিয়ানীবাজার সমিতির নির্বাচন কমিশন এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন সংগঠনের ৫ জন সদস্য। তাদের অভিযোগ ভোটার তালিকায় ডাবল ভোট এবং কিছু ভুয়া ভোট রয়েছে। জানা গেছে, মাননীয় আদালত উভয় পক্ষ থেকে সমঝোতার সুযোগ দিয়েছিলেন কিন্তু কোন পক্ষই নমনীয় নয়, তারা কোর্টের রায়ের ওপরই এখন নির্ভর করছেন।

শেয়ার করুন