১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৬:১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


শাকিব বললেন
গ্রামই আমাদের শেকড়
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-০৭-২০২২
গ্রামই আমাদের শেকড়


যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে শাকিব খান অভিনীত ’গলুই’। সেখানে ছবিটির প্রিমিয়ারে হাজির হয়ে শাকিব খান বলেন, আমরা মূলত গ্রামের মানুষ। শহর এখন উন্নত হচ্ছে, শেকড় তো গ্রাম। শক্রবার এই প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানে শাকিব বলেন, ‘গলুই’ হচ্ছে আমার পছন্দের এমন একটা সিনেমা, একটা নিটোল গ্রাামের, নিটোল প্রেমের সিনেমা। যে সিনেমাটা আমাকে পেছনে নিয়ে গেছে।’

শাকিব খান আরো দাবি করেছেন, সিনেমাটা গেল রোজার ঈদে মুক্তি পাওয়ার পর অনেকেই বলেছিল এই সময়ে এসে সেই আশি-নব্বই দশকের গল্প, এটা নেই ওটা নেই; আধুনিকায়নের কোনো ছোঁয়া নেই, বিশালত্ব নেই, কিন্তু সিনেমা রিলিজের পর এমন হয়েছে, চিত্র পাল্টে গেছে।  অনেক বিশাল বিশাল মানুষ বলেছে ভাই... আবার সেই নস্টালজিয়ায় ফিরে গেছি...। প্রিমিয়ারে আরো উপস্থিত ছিলেন অভিনেতা আহমেদ শরীফ, চিত্রনায়ক ইমন, শামীম শাহেদসহ অনেকে।

জ্যামাইকা মাল্টিপ্লেক্সে ২১ জুলাই পর্যন্ত চারটি করে মোট ২৮টি শো চলবে ‘গলুই’ সিনেমার। এ ছাড়া মাসব্যাপী যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে সিনেমাটির প্রদর্শন হবে বলে সংবাদ বিবৃতিতে জানিয়েছে বায়োস্কোপ ফিল্মস। এর মধ্য দিয়ে প্রথম বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পেলো শাকিব খান অভিনীত সিনেমা ‘গলুই’। সিনেমায় তাঁর বিপরীতে প্রথম অভিনয় করেছেন পূজা চেরি।

সিনেমাটির মুক্তি উপলক্ষে নিউইয়র্কে গেছেন সিনেমাটির পরিচালক এস এ হক অলিক। গত ঈদুল ফিতরে বাংলাদেশে ‘গলুই’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু।


শেয়ার করুন