০৮ জুন ২০২৬, সোমবার, ০৪:১৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাত্র এক ডোজেই কমতে পারে ৬২ শতাংশ পর্যন্ত খারাপ কোলেস্টেরল নিউ ইয়র্কের ফোনমুক্ত স্কুলে কমেছে বুলিং আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের


মদ্যপানে প্রতি বছর ১ লাখ ৭৮ হাজার মার্কিনির মৃত্যু
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-০১-২০২৫
মদ্যপানে প্রতি বছর ১ লাখ ৭৮ হাজার মার্কিনির মৃত্যু প্রতীকী ছবি


সম্প্রতি মার্কিন সমাজে অ্যালকোহল সেবনের কারণে মৃত্যুর আতঙ্কজনক পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, অ্যালকোহল মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুর চতুর্থ প্রধান কারণ। দেশটিতে প্রতি বছর গড়ে ১ লাখ ৭৮ হাজারেরও বেশি মানুষ অ্যালকোহল সেবনের কারণে মারা যায়। এর মধ্যে প্রায় ১ লাখ ২০ হাজার জন পুরুষ এবং ৫৯ হাজার হাজার জন নারী। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, আমেরিকান ক্যানসার সোসাইটি ইতিপূর্বে ঘোষণা করেছিল যে, যে কোনো পরিমাণে মদ খাওয়ার কারণে ছয় ধরনের ক্যানসার হতে পারে।

আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউট (এনআইএএএ) ঘোষণা করেছে, অ্যালকোহলযুক্ত পানীয় গ্রহণের কারণে প্রতি বছর ১ লাখ লোক ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। 

একটি গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিগত বছরগুলোতে মৃত্যুসনদ বিশ্লেষণ করে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে অ্যালকোহল সেবনের কারণে মৃত্যুর হার ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গবেষণার তথ্য বলছে, বছরে ২০ হাজার মানুষ বিভিন্ন ক্যানসারে মারা যাচ্ছে। যার মধ্যে সাড়ে ১৩ হাজারের বেশি মৃত্যুর পেছনে রয়েছে অ্যালকোহল বা মদ্যপান।

যুক্তরাষ্ট্রের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিবেক মার্থি জানান, অধিকাংশ মার্কিন নাগরিক মদ্যপানের কারণে ক্যানসারের ঝুঁকির ব্যাপারে সচেতন নন। 

ডা. মার্থি মদ্যপানের পরিমাণ নির্ধারণে বিদ্যমান সীমা পুনর্মূল্যায়ন এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি বলেন, তামাক এবং স্থূলতার পর ক্যানসারের তৃতীয় প্রধান (প্রতিরোধযোগ্য) কারণ হলো মদ্যপান।

শেয়ার করুন