০৩ জুন ২০২৬, বুধবার, ০৮:৫১:০১ অপরাহ্ন
শিরোনাম :
আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের নিউ জার্সির আইস ডিটেনশন সেন্টারে অমানবিক আচরণের অভিযোগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী


যুক্তরাষ্ট্রের সঙ্গে জামায়াতের গোপন আঁতাত বাংলাদেশের জন্য মোটেও ভালো নয়-মির্জা ফখরুল
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৪-০১-২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে জামায়াতের গোপন আঁতাত বাংলাদেশের জন্য মোটেও ভালো নয়-মির্জা ফখরুল


মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে জামায়াতে ইসলামীর একটি গোপন আঁতাত হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই আঁতাত বাংলাদেশের জন্য মোটেও ভালো নয়; বরং দেশের শান্তি, শৃঙ্খলা ও সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে।


শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের শুকানপুখুরী ইউনিয়নের জাঠিভাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।




মির্জা ফখরুল বলেন, ‘ওয়াশিংটন পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদনে জামায়াত ও আমেরিকার মধ্যে গোপন যোগাযোগের বিষয় উঠে এসেছে। এই খবরের সত্যতা কী—তা জানতে বিএনপি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা চাইবে।’


বিএনপি মহাসচিব বলেন, ‘আজ যখন ফিলিস্তিনে নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে, তখন এই ধরনের গোপন আঁতাত বাংলাদেশের জন্য গভীর উদ্বেগের বিষয়। এটি ভবিষ্যতে দেশের স্থিতিশীলতা ও সার্বভৌমত্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।’



বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, ‘বাংলাদেশের জনগণকে অন্ধকারে রেখে এ ধরনের আন্তর্জাতিক আঁতাত কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে জনগণ তা মেনে নেবে না।’



এর আগে তিনি একই ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন। পাশাপাশি দুপুরে আউলিয়াপুর ইউনিয়নের একাধিক স্থানে নির্বাচনী পথসভায় বক্তব্য দেন।


পথসভাগুলোতে বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভাগুলোতে স্থানীয় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। 

শেয়ার করুন