০৮ জুন ২০২৬, সোমবার, ০২:৪৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাত্র এক ডোজেই কমতে পারে ৬২ শতাংশ পর্যন্ত খারাপ কোলেস্টেরল নিউ ইয়র্কের ফোনমুক্ত স্কুলে কমেছে বুলিং আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের


সমুদ্রসৈকতে যেতেও ভয়
গরমে জনজীবন বিপর্যস্ত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০৭-২০২২
গরমে জনজীবন বিপর্যস্ত


নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে প্রচÐ গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে মানুষের স্বভাবিক জীবনযাত্রা। গত প্রায় এক সপ্তাহ ধরে এই গরম ছিলো। এখন গরম কিছুটা কমেছে। পরিস্থিতি আবারো স্বাভাবিক হতে শুরু করেছে। একদিকে করোনা, অন্যদিকে মাঙ্কিপক্স এবং সেই সাথে গরমে মানুষ অস্থির হয়ে পড়েছে। নিউইয়র্কে করোনার পাশাপাশি মাঙ্কিপক্স উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত গত ২৫ জুলাই নিউইয়র্কে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গিয়েছে। পুুরো আমেরিকায় কয়েক হাজার আক্রান্ত। নিউইয়র্কে মাঙ্কিপক্সের টিকা পাওয়া যাচ্ছে। তবে টিকা এখনো পর্যাপ্ত নয়। যে কারণ ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

যুক্তরাষ্ট্রের বার্ষিক তথ্য প্রতিবেদ অনুযায়ী প্রতি বছর গড়ে আনুমানিক ৩৭০ জনের তাপজনিত কারণে মৃত্যু ঘটে, যা অন্যান্য মৌসুমের চেয়ে গ্রীষ্মকালে মৃত্যুর হার প্রায় ২ শতাংশ বেশি। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বিশেষ করে নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভানিয়া, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, ভারমন্ট, রোড আইল্যান্ড, নিউ হ্যাম্পশয়ার ও মেইনে তাপমাত্রা ছিল প্রায় ১০০-১০৬ ডিগ্রি ফারেহাইট এবং এ তাপমাত্রা আরো বেড়ে যেতে পারে।

কোনো কোনোদিন তাপমাত্রার অনুভব ১০০ ডিগ্রিফারেনহাইট ছাড়িয়ে যেতে পারে। জাতীয় আবহাওয়া পরিষেবা দফতরের ম্যাটেরিওলোজিস্ট মেলিসা ডি স্পিগনা বলেছেন বুধ ও বৃহস্পতিবার হবে নিউইয়র্ক সিটিতে সবচেয়ে গরম দিন, যখন তাপমাত্রা ও আর্দ্রতার আধিক্যের কারণে লোকজন হাঁসফাঁস করবে। বোস্টন, ফিলাডেলফিয়া ও ওয়াশিংটন ডিসিতেও একই অবস্থা বিরাজ করবে। গরমে কাতর হয়ে পড়া লোকজনকে স্বস্তি দিতে সিটির শীতাতপ নিয়ন্ত্রিত সরকারি ভবনগুলোতে সিটি কর্তৃপক্ষ সাধারণ মানুষের জন্য গত মঙ্গলবার থেকে কুলিং সেন্টার স্থাপন করতে শুরু করেছে, যা বৃহস্পতিবার পর্যন্ত চালু থাকবে। এদিকে প্রচÐ গরমের কারণে নিউইয়র্ক সিটির বেশকিছু সমুদ্রসৈকতে না যেতে সতর্কতা জারি করা হয়েছে। যে কারণে বলতে গেলে প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকেই বের হয়নি। জরুরি প্রয়োজনে যারা ঘর থেকে বের হয়েছেন কাজ সেরে তারা আবার বাড়িতে ফিরে গিয়েছেন।

স্বাস্থ্য কমিশনার ডা. অশ্বিন ভাসান বলেছেন, আমরা কোভিড-১৯ থেকে আমাদের পুনরুদ্ধার অব্যাহত রেখেছি, আমাদের অবশ্যই একটি পরিবর্তিত জলবায়ু এবং উষ্ণায়নের গ্রহের স্বাস্থ্যের প্রভাব মোকাবিলায় প্রতিশ্রæতিবদ্ধ থাকতে হবে, যার প্রভাব সমানভাবে বহন করা যায় না।

নিউইয়র্কবাসী শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবহার করেন, একটি কুলিং সেন্টার পরিদর্শন করে বা অন্য কোনো শীতল জায়গায় গিয়ে শীতল থাকে যেখানে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। সেখানে যাওয়ার পরামর্শ দেন তিনি। বন্ধু, পরিবার, বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদের সাথে যোগাযোগ করে একে অপরের যতœ নিতেও বলেন তিনি।

নিউইয়র্ক শহরের কুলিং সেন্টারগুলো পাবলিক লাইব্রেরিসমূহ, কমিউনিটি সেন্টার, সিনিয়র সেন্টার, সিটির হাউজিং অথরিটির স্থাপনাসমূহে কুলিং সেন্টার স্থাপন করা হয়েছে। যা অবস্থান সিটির ওয়েবসাইটে ‘লোকেশন ফাইন্ডার’ ভিজিট করে জানা যেতে পারে। বোস্টনেও ১২টি কুলিং সেন্টার স্থাপন করা হয়েছে, যেগুলো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাধারণেল জন্য উন্মুক্ত থাকবে।

ওয়াশিংটন ডিসিতেও বেশকিছু সংখ্যক কুলিং সেন্টার স্থাপন করা হয়েছে। প্রচÐ গরমের কারণে জেএফকে এয়ারপোর্ট, লাগোর্ডিয়া এয়ারপোর্ট ও নিওয়ার্ক এয়ারপোর্টে বহু ফ্লাইট পৌঁছা ও ছেড়ে যাওয়া বিলম্ব ঘটেছে। বিলম্বের গড় সময় আধঘণ্টা থেকে ১০০ মিনিট পর্যন্ত।

 

শেয়ার করুন