২২ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ০৩:২৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার দ্রুত গণনির্বাসনে নতুন বিধি জারি নিউইয়র্ক সিটির আর্থিক সংকট মোকাবিলায় দেড় বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা ১ দশমিক ৭ মিলিয়ন মানুষের স্বাস্থ্যবীমা ঝুঁকির মুখে কোভিড তহবিল প্রতারণা : ৮ বাংলাদেশিসহ ৯ জনের দোষ স্বীকার রমজান শান্তির এক মহৎ দর্শনের প্রতীক


ইরানের হুশিয়ারী
‘উপসাগরীয় অঞ্চলজুড়ে মার্কিনঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যেই রয়েছে’
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩০-০১-২০২৬
‘উপসাগরীয় অঞ্চলজুড়ে  মার্কিনঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যেই রয়েছে’


যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে অবিলম্বে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি এবং এই অঞ্চলে অবস্থানরত বিমানবাহী রণতরীতে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানি সেনাবাহিনী। 


শুক্রবার (৩০ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার প্রতিক্রিয়া আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে। 



তিনি আরও বলেন, ‘মার্কিন বিমানবাহী রণতরীগুলোর ‘গুরুতর দুর্বলতায়’ রয়েছে এবং উপসাগরীয় অঞ্চলজুড়ে  মার্কিনঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যেই রয়েছে।’


গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার কথা উল্লেখ করে আকরামিনিয়া বলেন, ‘যদি আমেরিকানরা আগের মতো ভুল করে, তাহলে ট্রাম্প যেভাবে কল্পনা করেন সেভাবে হবে না। তিনি আকস্মিক হামলা চালাবেন এরপর দুই ঘণ্টা পর টুইট করবেন অভিযান শেষে হয়েছে, এমনটি হবে না। আমাদের প্রতিক্রিয়া হবে চূড়ান্ত এবং তাৎক্ষণিক।’



এদিকে ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যের জলসীমায় বিশাল সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যেই ইরানের আরও কাছে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ এবং বেশ কিছু যুদ্ধজাহাজ। 



মঙ্গলবার মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ‘মার্কিন বিমান বাহিনী মধ্যপ্রাচ্য জুড়ে বহু-দিনের প্রস্তুতি মহড়া পরিচালনা করবে, যাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড এলাকা জুড়ে যুদ্ধ বিমান মোতায়েন, শত্রু বিমান বাহিনীকে ছত্রভঙ্গ এবং যুদ্ধ পরিস্থিতিতে নিজেদের টিকে থাকার ক্ষমতা পরীক্ষা করা যায়। বেশ কিছুদিন এই মহড়া চলবে।’


এরমধ্যেই মধ্যপ্রাচ্যের দিকে আরও একটি বিশাল নৌবহর আসছে জানিয়ে ইরানকে নতুন করে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেহরানকে শিগগিরই একটি পারমানবিক চুক্তি করতে হবে, অন্যথায় গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় যে হামলা হয়েছিল, এবার তার চেয়েও ভয়াবহ হামলা চালাবে যুক্তরাষ্ট্র। 



নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘বিশাল এক যুদ্ধজাহাজের বহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। দুর্দান্ত শক্তি, উৎসাহ এবং উদ্দেশ্য নিয়ে এটি বেশ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এর আগে ভেনেজুয়েলায় যে বাহিনী পাঠানো হয়েছিল, বিশাল রণতরী ‘আব্রাহাম লিঙ্কন’-এর নেতৃত্বে থাকা এই বহরটি তার চেয়েও বড় এবং ভেনেজুয়েলার মতো অভিযানের জন্য প্রস্তুত। যা প্রয়োজন পড়লে অনেক দ্রুত এবং ভয়াবহ হামলা চালানোর সক্ষমতা রাখে।’


এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন উপসাগরীয় কর্মকর্তা বলেন, মার্কিন হামলার আশঙ্কা কমেই বাড়ছে। এটি অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, যা তীব্র অর্থনৈতিক বিপর্যয়ের দিয়ে নিয়ে যাবে। এতে তেল ও গ্যাসের দাম বৃদ্ধি পাবে, যা কেবল মধ্যপ্রাচ্য নয়, যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্বকেও প্রভাবিত করবে।

সূত্র: গালফ নিউজ 

শেয়ার করুন