১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৪:২৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :


প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র বিএনপি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১০-০৯-২০২৬
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশগ্রহণকারীরা


জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করতে আগামী ২১ সেপ্টেম্বর আমেরিকায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিবছরই বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে আমেরিকায় আসেন। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের এবারের সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন এবং সাক্ষাতের প্রত্যাশা করেছেন।

অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে গত ২৯ আগস্ট টেলিকসফারেন্সে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। এই মতবিনিময় সভার আয়োজন করেছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং যুক্তরাষ্ট্র বিএনপির দায়িত্বপ্রাপ্ত আনোয়ার হোসেন খোকন। সেই মতবিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী প্রধানমন্ত্রীর আগমনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তার বক্তব্যের সঙ্গে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতৃবৃন্দ, আনোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় কমিটির ৪ সদস্য, নিউইয়র্ক স্টেট বিএনপি, নিউইয়র্ক বিএনপি উত্তর, নিউইয়র্ক বিএনপি দক্ষিণ, যুক্তরাষ্ট্র শ্রমক দল, যুক্তরাষ্ট্র জাসাস, যুক্তরাষ্ট্র যুবদলসহ সব অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে প্রত্যয় ব্যক্ত করেন।

তারই ধারাবাহিকতায় গত ১ সেপ্টেম্বর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। জ্যাকসন হাইটসের ড্রাইভার সিটি প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা, বেলুন ওড়ানো এবং বর্ণাঢ্য মিছিল বের করা হয়। 

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতৃবৃন্দ, নিউইয়র্ক স্টেট বিএনপি, নিউইয়র্ক মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুক্তরাষ্ট্র যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, শ্রমিক দল এবং নিউজার্সি বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূইয়া মিল্টনের সার্বিক তত্ত্বাবধানে বৃষ্টির মাঝেও পুরো এলাকাটি উৎসবমুখর হয়ে ওঠে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেয়া হয়। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর বিএনপি উত্তরের সভাপতি আহবাব চৌধুরী খোকন, দক্ষিণের সাধারণ সম্পাদক বদিউল আলম, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আবু সাঈদ আহমেদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী ও সহআন্তর্জাতিক সম্পাদক খোরশেদ আলম, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি শরাফত হোসেন বাবু, সাবেক সভাপতি আনোয়ার হোসেন, সাবেক সভাপতি মঞ্জুর আহমেদ চৌধুরী,সাবেক সাধারণ সম্পাদক কামাল পাশা বাবুল, বিএনপি নেতা আব্দুস সবুর, যুক্তরষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভুঁইয়া, বিএনপি নেতা মোশাররফ হোসেন সবুজ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন বাদল, যুক্তরাষ্ট্র যুব দলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী, শফিক রহমান দুলাল, যুব দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তোফায়েল চৌধুরী লিটন, বিএনপি নেতা এবাদ চৌধুরী, রিপন মিয়া এবং শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম আলম, স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্যাহ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, সাবেক যুগ্ম আহবায়ক বদরুল হক আজাদ, সাবেক যুগ্ম আহ্বায়ক দেওয়ান কাউছার, যুব দল নেতা মনিরুল ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গোলাম ফারুক শাহীন, বিএনপি নেতা শাহ আলম, মোহাম্মদ শিকদার, জাফর তালুকদার, যুবদল নেতা আতিকুল হক আহাদ, নাসির উদ্দীন, যুক্তরষ্ট্র জাসাসের সভাপতি ইঞ্জিনিয়ার সায়েম রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরওয়ার্দী, নূরুজ্জামান লাল্টু, নিউজার্সি বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আলী, সুয়েব আহমেদ, লিয়াকত আলী, যুব দল নেতা আমানত হোসেন আমান, মোহাম্মদ সুমন, রইস উদ্দীনপ্রমুখ।

দেশ ও দলের শান্তি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে মূল অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। মোনাজাত পরিচালনা করেন স্টেট বিএনপির সভাপতি মাওলানা ওয়ালি উল্লাহ আতিকুর রহমান।

এদিকে মূল অনুষ্ঠান শেষে স্থানীয় একটি মিলনায়তনে যুক্তরাষ্ট্র জাসাসের উদ্যোগে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে একটি পরামর্শ ও কর্মী সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সায়েম রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহাঙ্গীর সোহরাওয়ার্দীর সঞ্চালনায় এ সভায় বিএনপির শীর্ষস্থানীয় সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে প্রধানমন্ত্রীর আগমনকে সফল করতে ইতিমধ্যেই যুুক্তরাষ্ট্রে এসে পৌঁছেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। তিনি বিএনপির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করে যাচ্ছেন এবং সমস্যা সমাধানের চেষ্টা করছেন।

শেয়ার করুন