১৩ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ০৩:১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর মাইর শুরু হয়েছে কেবল, আসল মারই তো শুরুই হয়নি সাবওয়ে স্টেশন ঠান্ডা রাখতে নতুন পরিকল্পনা শিশুদের টিকা নীতিতে বড় পরিবর্তন আনতে ট্রাম্পের নির্বাহী আদেশ শতবর্ষী চেম্বারস স্ট্রিট সাবওয়ে স্টেশন সংস্কারে বড় প্রকল্প মুসলিম হওয়ায় মৃত্যুর হুমকি, অভিযোগ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর হিজাব পরা নারীকে হামলার অভিযোগ : জোনাথন স্ট্রিপের বিরুদ্ধে হেট ক্রাইমের মামলা ইসলাম ও মুসলিম খ্রিস্টান সম্পর্কের অগ্রণী গবেষক এস্পোসিতোর মৃত্যু মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা, ৪০ বছর কারাদণ্ডের মুখে ভিনসেন্ট তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের


জেএমসি’র উদ্যোগে প্রি রমাদান কনফারেন্স
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-০২-২০২৬
জেএমসি’র উদ্যোগে প্রি রমাদান কনফারেন্স বক্তব্য রাখছেন ফখরুল ইসলাম দেলোয়ার


পবিত্র রমজান উপলক্ষ্যে জ্যামাইকা মুসলিম সেন্টার-জেএমসি’র উদ্যাগে এনওয়াইপিডি’র কর্মকর্তা, বিভিন্ন মসজিদের ইমাম-ওলামা ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ‘প্রি রমাদান কনফারেন্স’ করেছে। গত ১৬ ফেব্রুয়ারি সোমাবার বাদ এশা জেএমসি মিলনায়তের এই কনফারেন্সের আয়োজন করা হয়। এতে রমজান মাস জুড়ে সিটির বিভিন্ন মসজিদ ও মসজিদ সংলগ্ন আশ-পাশের এলাকায় আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রন সহ নানা সমস্যা নিয়ে আলোচনা করা হয়। 

ব্যতিক্রমী এই কনফারেন্সে আমন্ত্রিত অতিথি ছিলেন এনওয়াইপিডি’র এ্যাসিসটেন্ট কমিশনার আলদিন ফোস্টার, ইন্সপেক্টর আদেল রানা, বরো কমান্ডার অব কুইন্স সাউথ-এর ক্রিস্টাফার ম্যাকেস্টাচ ও পিএস ১০৭-এর কমান্ডিং অফিসার লার্কিং। কনফারেন্সে অন্যান্যের মধ্যে জেএমসি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. মাহমুদুর রহমান তুহিন, মুনা’র এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান চৌধুরী, ইকনা মসজিদের ইমাম মাওলানা সাঈদুর রহমান, রিয়াজুল জান্নাহ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নূরুল হক, মসজিদ আবেদীনের ইমাম সাফরাজসহ আরো অনেকে।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেএমসি’র সভাপতি ডা. নাজমুল এইচ খান এবং পবিত্র রমাজানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন জেএমসি’র পরিচালক ইমাম শামসী আলী। এছাড়াও উপস্থিত ইমামদের পরিচয় করিয়ে দেন মওলানা শহীদুল্লাহ। সবশেষে বিশেষ মুনাজাত পরিচালনা করেন ইমাম এহতেশামুল হক। কনফারেন্স পরিচালনা করেন জেএমসি’র সেক্রেটারি ফখরুল ইসলাম দেলোয়ার। 

কনফারেন্সে বিভিন্ন মসজিদের ইমাম ও প্রতিনিধিরা পবিত্র রমাজান মাসে মসজিদ এলাকায় সকাল-সন্ধ্যা পুলিশী পেট্রোল জোরদার করার পাশাপাশি নামাজের সময় বিশেষ করে তারাবিহ নামাজের সময় এক/দেড় ঘন্টা গাড়ি পার্কিং ব্যবস্থায় বিশেষ সুবিধার দাবি জানান। পাশাপাশি জেএমসি’র এমন উদ্যোগ ও আয়োজনের প্রশংসার পাশাপাশি মাঝেমধ্যে এই ধরনের কনফারেন্সের দাবি জানান। যাতে সময়ে সময়ে পুলিশ প্রশাসনের সাথে সাথে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলা যাবে এবং মসজিদ কেন্দ্রীক সমস্যার সমাধানও হবে।

শেয়ার করুন