২৮ জুন ২০২৬, রবিবার, ০৯:৫২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


তারেক রহমানকে গ্রেস মেংয়ের অভিনন্দন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-০২-২০২৬
তারেক রহমানকে গ্রেস মেংয়ের অভিনন্দন মার্কিন কংগ্রেসওম্যান গ্রেস মেং


বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসওম্যান গ্রেস মেং। একইসঙ্গে সাম্প্রতিক নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানিয়েছেন তিনি। এছাড়া ভবিষ্যতে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ককে শক্তিশালী করার জন্য আগ্রহের কথাও জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশের নির্বাচন নিয়ে দেয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে কংগ্রেসওম্যান গ্রেস মেং বলেন, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ গ্রহণ করেছেন। আমি তাকে এবং বাংলাদেশের জনগণকে তাদের সাম্প্রতিক নির্বাচনের জন্য অভিনন্দন জানাই। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রজুড়ে অনেক বাংলাদেশি গণতন্ত্র, অর্থনৈতিক সমৃদ্ধি, মানবাধিকার এবং দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত আশা নিয়ে নির্বাচনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন।

গ্রেস মেং বলেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ককে শক্তিশালী করার জন্য এবং আমার জেলার বাংলাদেশি সম্প্রদায়ের সদস্যদের পক্ষে কাজ চালিয়ে যাওয়ার জন্য আমি উন্মুখ হয়ে আছি।

শেয়ার করুন