১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ০২:২৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি - প্রধানমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সূচনা নিজেই শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান টেক্সাসে বিতর্কিত নতুন পাঠ্যক্রম অনুমোদনে মুসলিমদের ক্ষোভ ঘুষ নিয়ে নাগরিকত্ব, সাবেক ইমিগ্রেশন কর্মকর্তা লুকম্যান ও ওলাবি গ্রেফতার জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তারেক-ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা জাতিসংঘ সাধারণ পরিষদে প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআইয়ের প্রতিবেদন দুদকে তারেকের কূটনৈতিক চালে ধরাশায়ী হাসিনা মুসলিম বিদ্বেষে কিশোর আলী হত্যায় মায়ার্সকে ২৫ বছরের কারাদণ্ড অক্টোবরে বাড়ছে স্ন্যাপ সুবিধা ও আয়সীমা


বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির ইফতার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১১-০৩-২০২৬
বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির ইফতার ইফতার মাহফিলে অতিথি ও আয়োজকবৃন্দ


ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ও বিয়ানীবাজারবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যেই গত ৮ মার্চ প্রবাসের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ওজনপার্কের আল মদিনা পার্টি হলে ইফতার মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব উদ্দীন আলম ও পরিচালনা করেন ভারপ্রাপ্ত সেক্রেটারি মাহমুদুল রুবেল। ইফতার মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন নিউ ইয়র্ক প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মওলানা রশিদ আহমদ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন নতুন প্রজন্মের কুবাব হোসেন।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, জালালাবাদ অ্যাসোসিয়শন অব আমেরিকার একাংশের সভাপতি বদরুল হোসেন খান, ভারপ্রাপ্ত সেক্রেটারি রোকন হাকিম, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীম, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি আজিমুর রহমান বুরহান, মকবুল রহিম চুনই, মোস্তফা কামাল, বিয়ানীবাজার সমিতির সাবেক সহ-সভাপতি মুহিবুর রহমান রুহুল, উপদেষ্টা মোজাহিদুল ইসলাম, গহর চৌধুরী কিনু, ফখর উদ্দীন, সাবেক উপদেষ্টা আব্দুল হক মনিয়া, বিয়ানীবাজার সমিতির প্রধান নির্বাচন কমিশনার আজিজুর রহমান পাখি, কমিশনের সদস্যশামীম আহমদ, আমিনুল হোসেন, আব্দুল জলিল চৌধুরী, শ্রীধরা জনমংগল সমিতির সহ-সভাপতি এবাদুর রহমান, বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, কার্যকরী সদস্য হাছান খান, বিয়ানীবাজার সমিতির রুহুল- অপু পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আহমদ মোস্তফা বাবুল, আব্দুল মোছাব্বির, গোলাবশাহ অ্যাসোসিয়েশন অব আমেরিকার কোষাধ্যক্ষ আসলাম আহমদ।

ইফতারের পূর্বে শুভেচ্ছা বক্তেব্য রাখেন সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও জালালাবাদ অ্যাসোসিয়শন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান।

শেয়ার করুন