১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ০৬:২৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি - প্রধানমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সূচনা নিজেই শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান টেক্সাসে বিতর্কিত নতুন পাঠ্যক্রম অনুমোদনে মুসলিমদের ক্ষোভ ঘুষ নিয়ে নাগরিকত্ব, সাবেক ইমিগ্রেশন কর্মকর্তা লুকম্যান ও ওলাবি গ্রেফতার জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তারেক-ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা জাতিসংঘ সাধারণ পরিষদে প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআইয়ের প্রতিবেদন দুদকে তারেকের কূটনৈতিক চালে ধরাশায়ী হাসিনা মুসলিম বিদ্বেষে কিশোর আলী হত্যায় মায়ার্সকে ২৫ বছরের কারাদণ্ড অক্টোবরে বাড়ছে স্ন্যাপ সুবিধা ও আয়সীমা


প্যাটারসন বিএনপির সংবর্ধনা ও দোয়া
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-০৩-২০২৬
প্যাটারসন বিএনপির সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিতির একাংশ


নিউ জার্সির প্যাটারসন সিটি বিএনপির উদ্যোগে সংবর্ধনা, শুকরানা ও দোয়া ইফতার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প‍্যাটারসন সিটি বিএনপির সভাপতি মাছুম চৌধুরী।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় ও সরকার গঠনে দোয়া মাহফিল এবং বিএনপি নিউজার্সি স্টেট (নর্থ) ইউএসএর সভাপতি সৈয়দ জুবায়ের আলী ও প্যাটারসন সিটি বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমির উদ্দিন বাংলাদেশে জাতীয় নির্বাচনী কার্যক্রম শেষে যুক্তরাষ্ট্রে প্রত্যাবর্তনে প্যাটারসন সিটি বিএনপির উদ্যোগে এক সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি গত ১৪ মার্চ প্যাটারসনস্থ বিএনপি কার্যালয়, ৩৫১ ইউনিয়ন এভিনিউ নিউজার্সির প্যাটারসনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউজার্সি বিএনপি প্রধান উপদেষ্টা আলাউর রহমান খন্দকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নিউজার্সি স্টেট (নর্থ) ইউএসএ সাধারণ সম্পাদক হোসেন পাঠান বাচ্ছু, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী নিপন, উপদেষ্টা মাস্টার সমির উদ্দিন, উপদেষ্টা মওসুফ চৌধুরী, উপদেষ্টা তারেক খান, সহ-সভাপতি সৈয়দ খালিদ আলী, সহ-সভাপতি কামরান হাদি, সহ-সভাপতি এনাম চৌধুরী, সহ-সভাপতি এবাদ চৌধুরী, প্রচার সম্পাদক রিহাদুল হাসান রুহেল, অর্থ সম্পাদক জাকিরুল চৌধুরী হীমেল, মানবাধিকার সম্পাদক মাহবুবুর রহমান, প্যাটারসন সিটি বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকারিয়া খান, শামিম ভুইয়ান, রবিন হালিম, সুমন তরপদার, সাহেদ আহমদ, সেলিম আহমেদ, সৈয়দ ইয়ামিন আলী, মামুন আহমেদ, রুহিত ইসলাম সায়েম, সৈয়দ তাইফুর, তাহসিন ভুইয়্যা কামরুল হাসান, জালাল উদ্দিন প্রমুখ।

উক্ত মাহফিলে বিএনপি নেতাকর্মীসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

শেয়ার করুন