২৫ মার্চ ২০২৬, বুধবার, ০৬:০১:৩৭ অপরাহ্ন


মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-০৩-২০২৬
মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ভাষণ দিচ্ছেন ডা. জোবাইদা রহমান


মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণ ও হোয়াইট হাইসের উদ্যোগে ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কলিউশন সামিটে যোগ দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পররাষ্ট্র দফতরে আয়োজিত শীর্ষ এই সম্মেলনে ডা. জুবাইদা রহমান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এআই-এর দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা সম্ভব। এজন্য বাংলাদেশকে সহায়তা দিতে উন্নত বিশ্বের কাছে আহ্বান জানান। তিনি বলেন, বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি ও স্বাস্থ্যসেবা শিশুদের দোরগোড়ায় পৌছে দিতে সরকার কাজ করছে। ২৪ মার্চ মঙ্গলবার দুদিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ জানান, মার্কিন ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পের আমন্ত্রণে শিশুদের শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক সম্মেলনে অংশ নিতে গত ২৩ মার্চ আমেরিকায় এসেছেন। দুই দিনব্যাপী সম্মেলনটি ২৫ মার্চ শেষ হবে। সম্মেলনে অংশগ্রহণ শেষে ডা. জোবাইদা রহমান আগামী ২৬ মার্চ লন্ডনের উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করবেন। এই সম্মেলনে ৪৫টি দেশের ২৮টি প্রযুক্ত প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। যার মধ্যে উল্লেখযোগ্য ওপেনএআই, মাইক্রোসফ্ট, এক্সএআই, মেটা, পেলান্টির, এ্যাডোবি, গুগুল এবং জুম। এই সম্মেলন শুরু হবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবং শেষ হবে হোয়াইট হাউসে।

উল্লেখ্য, গত ২২ মার্চ রবিবার সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন। বিমানবন্দর সূত্র জানায়, ডা. জুবাইদা রহমান বাংলাদেশ বিমানের বিজি-২০১ নম্বর ফ্লাইটে করে ঢাকা ত্যাগ করেন। সপরিবারে দেশে ঈদ উদযাপন শেষে তার এই বিদেশযাত্রা অনুষ্ঠিত হলো।

তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ।

ডা. জোবাইদা রহমানের এই সম্মেলনে যোগদানকে অনেকেই প্রসংসিত করছেন। বিশেষ করে আমেরিকার ফার্স্ট লেডির নিমন্ত্রণ পাওয়া সত্যিই একটি বড় বিষয়।

শেয়ার করুন