০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৩:১৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা চুক্তি, প্রয়োজন সুচিন্তিত ঝুঁকি বিশ্লেষণ ও জাতীয় ঐক্য দীর্ঘ ৮ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি অভ্যন্তরীন না ভূ-রাজনৈতিক, কোন কারণে সরকারে অস্বস্তি! বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব


নিউইয়র্কে শিশুর দেহে প্রথমবার মাঙ্কিপক্স শনাক্ত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-০৮-২০২২
নিউইয়র্কে শিশুর দেহে প্রথমবার মাঙ্কিপক্স শনাক্ত


যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথমবার মাঙ্কিপক্সের উপস্থিতি পাওয়া গেছে এক শিশুর দেহে। ১৮ বছরের কম বয়সী ওই শিশুকে পরীক্ষা করালে মাঙ্কিপক্স পজিটিভ আসে। শিশুটির বয়স এবং কোন কাউন্টিতে তা জানায়নি কর্তৃপক্ষ। নিউইয়র্ক অঙ্গরাজ্যে গত শুক্রবার পর্যন্ত ২ হাজার ৭৯৮ জনের দেহে মাঙ্কিপক্সের উপস্থিতি পাওয়া গেছে। (এনওয়াইএসডিওএইচ)-এর তথ্য অনুযায়ী, নিউইয়র্ক সিটিতেই মাঙ্কিপক্সে ২ হাজার ৫৯৬ জন শনাক্ত। 

গত জুলাইয়ে নিউইয়র্কে প্রকোপের কেন্দ্রস্থল হিসেবে ঘোষণা করেছিলেন গভর্নর ক্যাথি হোচুল এবং অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তারা। ক্রমবর্ধমান প্রাদুর্ভাবের কারণে রাজ্যে জরুরি নির্বাহী আদেশ ঘোষণা করা হয়েছে। এক বিবৃতিতে হোচুল বলেন, আমি এবং আমার দল ভ্যাকসিনকে আরো সুরক্ষিত করতে কাজ করে যাচ্ছি। প্রাদুর্ভাবের সময় কীভাবে নিরাপদে থাকা যায় সে সম্পর্ক জনগণকে পরামর্শ দিয়ে যাচ্ছি।

যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপ, ভারত, আফ্রিকায় ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স। গত মাসে এটাকে জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিøউএইচও)।


শেয়ার করুন