২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ১১:০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার দ্রুত গণনির্বাসনে নতুন বিধি জারি নিউইয়র্ক সিটির আর্থিক সংকট মোকাবিলায় দেড় বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা ১ দশমিক ৭ মিলিয়ন মানুষের স্বাস্থ্যবীমা ঝুঁকির মুখে কোভিড তহবিল প্রতারণা : ৮ বাংলাদেশিসহ ৯ জনের দোষ স্বীকার রমজান শান্তির এক মহৎ দর্শনের প্রতীক


ফিলাডেলফিয়ায় মসজিদের বাইরে গোলাগুলি, আহত ৩
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-০৪-২০২৪
ফিলাডেলফিয়ায় মসজিদের বাইরে গোলাগুলি, আহত ৩ ঘটনাস্থলে পুলিশ


যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ঈদুল ফিতরের আয়োজন চলাকালে মসজিদের বাইরে দুই প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে গোলাগুলিতে তিনজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ ১৫ বছর বয়সী এক কিশোরসহ পাঁচ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

গত ১০ এপ্রিল বুধবার স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে ঈদ উদ্‌যাপনকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সময় সেখানে হাজারখানেক মানুষ উপস্থিত ছিলেন। ক্লারা মোহাম্মদ মসজিদ এলাকায় ঘটনাটি ঘটে। অনেকে এ সময় দৌড়ে পার্কের কাছের তাঁবুতে আশ্রয় নেন। কেউ কেউ গাছের আড়ালে লুকিয়ে ও শিশুদের মাটিতে শুইয়ে দিয়ে গুলি থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করেন।

‘এখানে ৯৯ শতাংশ মানুষই ভালো’

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। এর মধ্যে হাসপাতালে ভর্তি ১৫ বছরের এক কিশোরও আছে। পুলিশ তার পায়ে গুলি করেছে। সন্দেহভাজনদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। ঘটনায় ব্যবহৃত পাঁচটি বন্দুক জব্দ করেছে পুলিশ।

ফিলাডেলফিয়ার পুলিশ কমিশনার কেভিন বেথেল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা খুবই সৌভাগ্যবান যে আরো বেশি মানুষ গুলিবিদ্ধ হননি এবং কেউ মারা যাননি। এখানে জড়ো হওয়া ৯৯ শতাংশ মানুষই ভালো, যারা একটি ভালো সময় কাটাতে চেয়েছিলেন।’

প্রত্যক্ষদর্শীদের একজন থমাস অ্যালেন বলেন, ‘ফিলাডেলফিয়ায় যত বছর ধরে আমি বসবাস করছি, তার মধ্যে বিশেষ করে মসজিদে কখনো এমন ঘটনা দেখিনি। যত অপরাধই ফিলাডেলফিয়ায় হোক, তা সব সময় মসজিদ থেকে বিচ্ছিন্ন ছিল।’ 

শেয়ার করুন