২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১১:০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


যুক্তরাষ্ট্রের গ্যাব্রিয়েল মিস ইউনিভার্স
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৮-০১-২০২৩
যুক্তরাষ্ট্রের গ্যাব্রিয়েল মিস ইউনিভার্স আর’বনি গ্যাব্রিয়েল


‘মিস ইউনিভার্স ২০২২’ হয়েছেন যুক্তরাষ্ট্রের মডেল আর’বনি গ্যাব্রিয়েল। গত ১৪ জানুয়ারি দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে আর’বনি গ্যাব্রিয়েলকে মুকুট পরিয়ে দেন গত আসরের মিস ইউনিভার্স বিজয়ী ভারতীয় মডেল, অভিনয়শিল্পী হারনাজ সান্ধু। সারা বিশ্বের ৮৪ প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ইউনিভার্সের ৭১তম আসরে সেরা হয়েছেন টেক্সাসের মডেল আর’বনি গ্যাব্রিয়েল। প্রতিযোগিতায় রানার্স আপ হিসেবে ঘোষণা করা হয় মিস ভেনেজুয়েলা আমান্ডা ডুডামেল ও তৃতীয় রানার আপ হিসেবে ঘোষণা করা হয় মিস ডমিনিক রিপাবলিক আন্দ্রিয়েনা মার্তিনেজের নাম। এবারের বিজয়ী গ্যাব্রিয়েল পেশায় একজন ফ্যাশন ডিজাইনার ও মডেল। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস থেকে ফ্যাশন ডিজাইনিং বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। জন্ম যুক্তরাষ্ট্রে হলেও গ্যাব্রিয়েলের বাবা ফিলিপাইনের নাগরিক ও মা যুক্তরাষ্ট্রের নাগরিক। মিস ইউনিভার্সের বৈশ্বিক আসরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে চমক দেখান গ্যাব্রিয়েল। তিনি জানান, নারী ও কিশোরীদের জীবনের লক্ষ্য নির্ধারণে কাজ করতে চান। প্রতিযোগিতার সেরা ১৬ প্রতিযোগীর তালিকায় ছিলেন ভারতের প্রতিযোগী দিবিতা রাই। তবে ভারতের মুকুট ধরে রাখতে পারলেন না তিনি। ২১ বছর পর গত বছর মুকুট জিতেছিলেন ভারতের হারনাজ সান্ধু। এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিয়েছে ভুটান। মাঝখানে কয়েক বছর অংশ না নেয়া দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া, লেবানন, মালয়েশিয়া, মায়ানমারসহ আরো বেশ কয়েকটি দেশের প্রতিযোগীদের দেখা গেছে এবারের আসরে।

শেয়ার করুন