০৮ এপ্রিল ২০২৬, বুধবার, ০৫:০২:৩৯ অপরাহ্ন


রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের কার্যকরি কমিটির সভা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-০৪-২০২৬
রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের কার্যকরি কমিটির সভা নব নির্বাচিত কমিটির কাছে কবরের কাগজপত্র হস্তান্তর


প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক এর কার্যকরি পরিষদের সভা গত ৫ এপ্রিল রোববার জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ মাহাবুবুর রহমান এবং অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সোহেল। সভায় সংগঠনের নতুন কমিটির কাছে বিগত দুই বছরের হিসাব বুঝিয়ে দেন সংগঠনের কোষাধ্যক্ষ আবু ছাদেক। অনুষ্ঠানে নতুন কমিটির ইফতার মাহফিলের হিসাব পেশ করা হয় এবং রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক এর ক্রয় কৃত কবরস্থানের সার্টিফিকেট নতুন কমিটির কাছে হস্তান্তর করা হয়। এই কবর চাঁদপুরবাসীর সকলের জন্য উন্মুক্ত থাকবে। গত রমজানে চাঁদপুর প্রেসক্লাবের মাধ্যমে অন্ধ হাফেজ এবং গরিব দুঃখীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক এর পক্ষ থেকে।

সভায় বক্তব্য প্রদান করেন সংগঠনের সাবেক সভাপতি মু. ফখরুল ইসলাম মাছুম। তিনি বলেন, এই সংগঠন আমাদের সকলের প্রাণের সংগঠন। এই সংগঠনের উন্নতি ও চাঁদপুরবাসীর কল্যাণই আমাদের একমাত্র কাম্য। এছাড়া কে কি বলল, কে কি করলো-এটা আমাদের দেখার বিষয় না। আমরাদের দেখার বিষয় হলো আমরা কি করতে পারলাম এই সমাজের জন্য। অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের কৃতি সন্তান বাংলাভিশন যুক্তরাষ্ট্র প্রতিনিধি মোঃ সোহেল হোসাইন। তিনি বলেন, কিভাবে চাঁদপুরকে ঐক্যবদ্ধ রাখা যায় সে চেষ্টায় অব্যাহত রাখবেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম মনির, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আক্তার হামিদ, সহ সভাপতি মোহাম্মদ কবির, সহ সভাপতি মোবারক হোসাইন, সহ সভাপতি মোহাম্মদ রেজাউর রহমান রাজু, সহ সভাপতি মিঞা ওবায়দুর রহমান, সহ সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন রুমান, সাংগঠনিক সম্পাদক রাজন হাসান, জাহাঙ্গীর তরফদার প্রমুখ।

সভার সিদ্ধান্ত সমূহ: ১. আগামী ৫ জুলাই লং আইল্যান্ডের HECKSCHER STATE PARK হেকশার স্টেট পার্কে সংগঠনের পিকনিক অনুষ্ঠিত হবে। ২. চাঁদপুরে গরিব এবং অসহায় ব্যক্তিদের জন্য প্রতিবছর দুইটি করে ঘর নির্মাণ করে দেওয়া হবে (এই প্রোগ্রামে চাঁদপুরের যে কোন ভাই বোন অংশগ্রহণ করতে পারবেন)। কবর পরিচালনা কমিটি গঠন করা হয়। পরিচালনা কমিটির সদস্য হলেন মোঃ ফখরুল ইসলাম মাছুম, নূরে আলম মনির, মোঃ কবির, আক্তার হামিদ, মোঃ রেজাউর রহমান রাজু, মিঞা ওবায়দুর রহমান, মোঃ মাহাবুবুর রহমান, হাসান মাহমুদ সোহেল, আবু ছাদেক।

উল্লেখ্য এই কবর চাঁদপুরবাসীর অসহায় মানুষদেরকে বিনামূল্যে দেওয়া হবে।

গভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মোঃ আক্তার হামিদ, সহ সভাপতি মোঃ কবির, সহ সভাপতি মোবারক হোসাইন, সহ সভাপতি মোঃ রেজাউর রহমান রাজু, সহ সভাপতি মিঞা ওবায়দুর রহমান, সহ সভাপতি মোঃ মিজানুর রহমান, সহ সভাপতি মকসেদুর রহমান সেলিম, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সোহেল, সহ সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন রুমান, ডাক্তার মোঃ মইনুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ আবু ছাদেক, সাংগঠনিক সম্পাদক রাজন হাসান, প্রচার সম্পাদক নূর হোসাইন, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আনোয়ার হোসাইন মিয়াজী, সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, মহিলা সম্পাদিকা শাহানারা কবির, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা ফারহানা আক্তার শিমু, ক্রীড়া সম্পাদক মোঃ জাকির হুসাইন, দপ্তর সম্পাদক শাহ আলম, সদস্য নূরে আলম মনির, ফাতেমা আক্তার, ফরহাদ প্রধান, ফজল এলাহী রুম্মান, মাহমুদুল হাসান, মাসুদ আলম, মনসুর আলম ইমন, এমদাদুল হক, মোঃ এম হাসান, হাসনুজ্জামান, কাউসার আলম, কাওসার পাটোয়ারী, হুমায়ুন কবির, সাহাবুদ্দিন সাহিন, জাহাঙ্গীর তরফদার, শাহিন আহমেদ ডালি, এস এম সিকান্দার খান, মোঃ বিল্লাল হুসাইন, ফয়েজ আমিন তালুকদার, আবু বি সিদ্দিক মিসরী, অ্যাডভোকেট হাফিজুর রহমান।

সংগঠনের সিনিয়র সহ সভাপতি আক্তার হামিদ এবং সহ সভাপতি মিঞা ওবায়দুর রহমানের আব্বা আম্মা বাংলাদেশে ইন্তেকালে ওনাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

পরিশেষে মোঃ মাহাবুবুর রহমান সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সবার সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন