বক্তব্য রাখছেন সভাপতি জাহাঙ্গীর এম আলম
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগ মে দিবস পালন করা হয়। গত ১ মে সন্ধ্যায় জ্যাকসন হাইটসে মে দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম শাহীনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এবং শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রফিকুল ইসলাম দুলাল।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহম্মেদ, সহ-সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল ভূইয়া, সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, মোহাম্মদ এস হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- আইনুল আকন্দ, মোহাম্মদ মোসলে উদ্দিন, রাজা চৌধুরী, আবুল কাহের ফজলু, মোহাম্মদ মোকতার হোসেন, শেখ মোতালেব, নাসির উদ্দিন, ফয়সাল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম দুলাল মে দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, দীর্ঘ সংগ্রাম শেষে বিএনপি সরকার গঠন করেছে। এ সরকার যেহেতু জনগণের সরকার সেহেতু সরকার জনগণের প্রত্যাশা পূরণ করবে। এ সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে।
সভাপতি জাহাঙ্গীর এম আলম বলেন, বাংলাদেশ থেকে স্বৈরাচার বিদায় নিয়েছে। ছাত্রজনতার আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছে। তিনি বলেন, এ আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বিএনপির চেয়ারপারসন এবং বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নেতৃত্বে বিএনপি ভূমিধ্বস বিজয় নিয়ে সরকার গঠন করেছে। সরকার গঠন করেই তিনি জনগণের রাজনীতি বা মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি শুরু করেছেন। সাধারণ গৃহিণীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়েছেন, কৃষকদের হাতে কৃষিকার্ড। আগামীতে দেওয়া হবে স্বাস্থ্য কার্ডসহ অন্যান্য সুযোগ-সুবিধার কার্ড। তিনি বলেন, তারেক রহমানের হাতকে আমাদের শক্তিশালী করতে হবে এবং সরকারের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে।