০৭ মে ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৩৮:৬ অপরাহ্ন


নির্বাচন ২৩ জুন
অ্যাসেম্বলিম্যান প্রার্থী শামসুল হককে ভোট দিন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-০৫-২০২৬
অ্যাসেম্বলিম্যান প্রার্থী শামসুল হককে ভোট দিন বক্তব্য রাখছেন শামসুল হক


ডিস্ট্রিক্ট ৩০ থেকে অ্যাসেম্বলিম্যান প্রার্থী বাংলাদেশি আমেরিকান শামসুল হক। দীর্ঘ একুশ বছর নিউ ইয়র্কের পুলিশ বিভাগে দায়িত্ব পালন করেছেন। এখানেই লেখাপড়া করে এনওয়াই পিডিতে ঢুকেছেন। অত্যন্ত সুনামের সঙ্গে চাকরি করে অবসর নিয়েছেন। দীর্ঘ ২০ বছর ধরে উডসাইডে বসবাস করছেন। কম্যুনিটি এবং বাংলাদেশিদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে অ্যাসেম্বলিম্যান পদে নির্বাচন করছেন। তিনি নির্বাচন করছেন ডিস্ট্রিক্ট ৩০ থেকে। সেখানে প্রচুর পরিমাণে বাংলাদেশি বসবাস করেন। এ আসনে যে কজন প্রার্থী রয়েছেন, তাদের শামসুল হক সব দিক থেকেই এগিয়ে রয়েছেন। তার নির্বাচনী প্রচারণা সব কম্যুনিটির মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।

শামসুল হকের সমর্থনে গত ২ মে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় শামসুল হক ছাড়াও বাংলাদেশি কম্যুনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য আব্দুর রহিম হাওলাদার, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, কম্যুনিটি অ্যাকটিভিস্ট হাজি আব্দুর রহমান, মূলধারার রাজনীতিবিদ জয় চৌধুরী, আমিন মেহেদী, আনিসুল কবীর জাসির, মোহাম্মদ সুমন, আলম প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে নতুন প্রজন্মের বেশ কয়েকজন বাংলাদেশি উপস্থিত ছিলেন এবং সমাবেশে নেতৃত্ব দিচ্ছিলেন।

সমবেশে শামসুল হক সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী ২৩ জুন ভোট। আর্লি ভোট শুরু হবে ১৩ জুন চলবে ২১ জুন পর্যন্ত। তিনি সবাইকে ভোট দেওয়ার আহবান জানান। তিনি বলেন, আমি নির্বাচিত হলে আমার এলাকার মানুষের অধিকার রক্ষা করবো। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করবো, সবার নিরাপত্তা নিশ্চিতে কাজ করবো, স্কুল কলেজে হালাল খাবারের ব্যবস্থা করবো। বিশেষ করে বাংলাদেশি আমেরিকান হিসেবে আমি আপনাদের সমর্থন চাই, ভোট।

অন্য বক্তারাও তাকে ভোট দেওয়ার আহবান জানিয়ে বলেন, এ আসনে শামসুল হক যোগ্য প্রার্থী। তিনি দীর্ঘদিন থেকেই কম্যুনিটির পাশে ছিলেন এবং কম্যুনিটির উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তারা আরো বলেন, যারা এখনো ভোটার হননি তাদের আগামী ১৩ জুনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। মেইলিং ভোটের জন্য অনুরোধ করতে হবে ১৩ জুন।

সমাবেশে শেষে সবাইকে কয়েকটি ভাগে বিভক্তি হয়ে ভোটারদের বাসায় বাসায় গিয়ে ভোট প্রার্থনা করেন।

শেয়ার করুন