১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০২:০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


বাংলাদেশে ঈদ উল আজহা পালিত হবে ২৮ শে মে
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৮-০৫-২০২৬
বাংলাদেশে ঈদ উল আজহা পালিত হবে ২৮ শে মে


বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী মঙ্গলবার (১৯ মে) থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে।



সে অনুযায়ী আগামী ২৮ মে (বুধবার) দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়।



আগামী ৯ জিলহজ পবিত্র আরাফাতের দিন পালিত হবে ২৭ মে এবং পরদিন ১০ জিলহজ, অর্থাৎ ২৮ মে সারাদেশে উদ্‌যাপিত হবে পবিত্র ঈদুল আজহা।


সভায় জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও ধর্মীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এদিকে সৌদি আরবসহ কয়েকটি মুসলিম দেশে ঈদের তারিখ কিছুটা ভিন্ন হয়েছে। সৌদি আরবে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে ২৭ মে, আর ২৬ মে পালিত হবে আরাফাত দিবস।


একই তারিখ ঘোষণা করেছে তুরস্ক, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ বেশ কয়েকটি মুসলিমপ্রধান দেশ।

শেয়ার করুন