৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ১১:৫৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


এক্সে কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স
বাংলাদেশের জনগণের গণতন্ত্রের আকাঙ্ক্ষায় অব্যাহত সমর্থন দিয়ে যাবে যুক্তরাষ্ট্র
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-০১-২০২৪
বাংলাদেশের জনগণের গণতন্ত্রের আকাঙ্ক্ষায় অব্যাহত সমর্থন দিয়ে যাবে যুক্তরাষ্ট্র কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স


বাংলাদেশে ভোটকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে সমর্থন দিয়েছেন ডেমোক্র্যাট দলের প্রতিনিধি পরিষদের সদস্য গ্রেগরি মিক্স। তিনি এক্সে বলেছেন, বাংলাদেশের জনগণের গণতন্ত্রের প্রতি আকাক্সক্ষায় অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশকে তিনি গুরুত্বপূর্ণ একটি অংশীদার হিসেবে অভিহিত করেছেন। বলেছেন, সহিংসতার রিপোর্ট তদন্তের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় যে আহ্বান জানিয়েছে তার প্রতি আমি সমর্থন জানাই। উল্লেখ্য, গ্রেগরি মিক্স ১৯৯৮ সাল থেকে নিউইয়র্কে ডেমোক্রেট দল থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদের সদস্য। তিনি ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতিনিধি পরিষদে পররাষ্ট্র বিষয়ক কমিটির সভাপতি ছিলেন। তিনি এখনো এই কমিটির একজন পদস্থ সদস্য।

শেয়ার করুন