০৩ জুন ২০২৬, বুধবার, ০৬:১৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের নিউ জার্সির আইস ডিটেনশন সেন্টারে অমানবিক আচরণের অভিযোগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী


আবুল কাহের চৌধুরী শামীমকে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সংবর্ধনা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-০৬-২০২৬
আবুল কাহের চৌধুরী শামীমকে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সংবর্ধনা প্রধান অতিথি আবুল কাহের চৌধুরীকে ক্রেস্ট প্রদান


বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সরকারের কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে দেশি- বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার কথাও উল্লেখ করেন গত ৩১ মে সন্ধ্যায় ওজনপার্কের মামোছ রেস্টুরন্টে সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে জালালাবাদ অ্যাসোসিয়শন অব আমেরিকার একাংশ আয়োজিত সংবর্ধনায় তিনি একথা বলেন।

সংগঠনের সভাপতি বদরুল হোসেন খানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি রোকন হাকিমের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত আবুল কাহের চৌধুরী শামীম বলেন, জেলা পরিষদ গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে কাজ করে। ইতিমধ্যে সিলেটের ১৩টি থানার উন্নয়নমূলক কাজের জন্য সাড়ে ৬ কোটি টাকার টেন্ডার আহ্বান করা হয়েছে। সিলেট এয়ারপোর্টে আন্তর্জাতিক বিমান ওঠানামার বিষয়ে বক্তাদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, প্রাথমিকভাবে সৌদি এয়ার লাইনসের বিমান অতরণ করবে। ইতোমধ্যেই সে কাজ শুরু হয়েছে। পরবর্তী সময়ে অন্যান্য এয়ার লাইনসও নামবে।

সিলেট-ঢাকা মহাসড়ক ও সিলেট-ঢাকা রেললাইনে যাত্রীরা যাতে ৪ ঘণ্টায় ঢাকা যেতে পারে সে কাজও চলছে। জনাব শামীম রাজনৈতিক প্রতিশ্রুতির কথা উল্লেখ করে বলেন, সিলেটে ২২টিলায় জাতীয় উদ্যান হবে। প্রবাসীরা দেশে গেলে বিনোদনের সুযোগ পাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট সফরে এসে সুরমা নদীর দুপাড়ে ১৫ কিলোমিটার রাস্তা তৈরির কথা বলেছেন। যাতে মানুষজন হাঁটতে পারে। নদীর ভাঙন প্রতিরোধ হবে। জেলা প্রশাসক বলেন, রাজনৈতিক প্রতিশ্রুতির মধ্যেই ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড, কৃষিকার্ড, মসজিদের ইমামদের ভাতা দেওয়া হচ্ছে। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে।

অনুষ্ঠানে ৪ দফা সংবলিত মানপত্র পাঠ করেন বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি আজিমুর রহমান বুরহান। মানপত্রে উল্লেখ করা হয় সিলেটের ৩০‌-৩২ লাখ প্রবাসীর স্বার্থে ওসমানী আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হয়। এয়ারপোর্ট মসজিদকে দোতলা ভবনে রূপান্তরিত করা, যাতে ওমরা ও হজযাত্রীরা এ মসজিদ থেকে ইহরাম পরে মক্কা-মদিনার উদ্দেশে রওনা হতে পারেন। সুনামগঞ্জ-বাদাঘাট বাইপাস চালু করে সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার প্রবাসীদের যানজট মুক্ত যাতায়াতের সুযোগ করে দেওয়া ও বিমানবন্দর থেকে কাকুয়াড় পাড় সাহেব বাজার, খাদিম ছোট সড়কটি ২৪ ফুটে সম্প্রসারণ করে পূর্ব দিকের অর্থাৎ বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, জাকিগঞ্জ, জুড়ি, জাফলং, জৈন্তাপুর ও গোয়াইনঘাটের প্রবাসীরা জনযাটমুক্তভাবে বাড়িতে সহজে যাতায়াত করতে পারে। পরে মানপত্রটি সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমকে প্রদান করা হয়। 

সভার প্রারম্ভে পবিত্র কোরআন তেলাওয়াত ও অতি সম্প্রতি পরলোকগত জালালাবাদ অ্যাসোসিয়শন অব আমেরিকার সাবেক সভাপতি আব্দুল বাসিতসহ সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সাবেক সহ-সভাপতি মৌলানা সায়ফুল আলম সিদ্দিকী।

প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্যে সভার সভাপতি বদরুল হোসেন খান বলেন, প্রবাসীদের রেমিট্যান্সে দেশের উন্নয়ন অব্যাহত রয়েছে। অথচ সিলেট-ঢাকা মহাসড়কের দৈন্যদশা। তিনি জেলা পরিষদের প্রশাসককে অনুরোধ করে বলেন, সিলেটের উন্নয়নে সোচ্চার হওয়ার জন্য। বদরুল হোসেন খান বলেন, বিগত সরকারের সময়ে সিলেট সুতারকান্দী সড়কে ৪ লেনের জন্য ২৫৬০ কোটি বরাদ্দ হলে বর্তমান জেলা শাসক আগের জেলা প্রশাসক বর্ডার এলাকা বলে প্রকল্পটি বাতিল করে দেন। এ প্রকল্পটি যাতে বাস্তবায়ন হয় সেজন্য প্রধান আতিথিকে বিশেষ অনুরোধ করেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-জালালাবাদের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য ছদরুন নুর, বাংলাদেশ সোসাইটির বোর্ড অফ ট্রাস্টির সদস্য আজিমুর রহমান বুরহান, জামাইকা ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, জালালাবাদ অ্যাসোসিয়শন অব আমেরিকার বোর্ড অফ ট্রাস্টির সাবেক সদস্য মকবুল রহিম চুনই, সাবেক ট্রাস্টি বোর্ড সদস্য অ্যাডভোকেট নাসির উদ্দিন, জালালাবাদ অ্যাসোসিয়শনের সাবেক নির্বাচন কমিশনার সালেহ চৌধুরী, বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের, সহ-সভাপতি (হবিগঞ্জ) শফি উদ্দীন তালুকদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীম, সাবেক সাংগঠনিক সম্পাদক অনিক আহমদ, বিশিষ্ট রাজনৈতিক নেতা আতিকুল হক আহাদ, মাহবুবুর রহমান চৌধুরী।

শেয়ার করুন