১৭ জুন ২০২৬, বুধবার, ০৮:০১:২২ অপরাহ্ন
শিরোনাম :


মুনার ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল সমাবেশ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-০৬-২০২৬
মুনার ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠানে উপস্থিত সুধীর একাংশ


মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) নিউ ইয়র্ক নর্থ জোন দাওয়াতি পক্ষ উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ ও ঈদ পুনর্মিলনীর আয়োজন করে গত ৭ জুন সিটির অভিজাত রেস্টুরেন্ট সাগর চাইনিজে। নিউ ইয়র্ক নর্থ জোন সভাপতি মমিনুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন মুনার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট আবু আহমেদ নুরুজ্জামান, ডা. সাইদুর রহমান চৌধুরী, ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর আরমান চৌধুরী সিপিএ, ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডাইরেক্টর আহমদ আবু উবাইদা, প্রফেসর ড. রুহুল আমিন, আব্দুল্লাহ আল আরিফ, নাহারের চেয়ারম্যান ডা. আতাউল ওসমানী, ন্যাশনাল ফাইন্যান্স সহকারী শেখ জালাল উদ্দিন, সাবেক ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর আনোয়ারুল হক, প্রবীণ সাংবাদিক কাজী শামসুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন জোনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান।

আলোচকরা বলেন, দাওয়াত মুমিন জীবনের গুরুত্বপূর্ণ মিশন। পৃথিবীতে যত নবী-রাসুল আগমন করেছেন তাদের সবারই মিশন ছিল দাওয়াত। দাওয়াত দানের মাধ্যমেই তারা অন্ধকারাচ্ছন্ন সমাজে আলোর মশাল প্রজ্বালিত করেছেন। বর্তমান সমাজব্যবস্থা ক্রমশ এক ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। ন্যায়নীতি আজ বিলুপ্ত প্রায়। জুলুম-নির্যাতন, হত্যা, লুণ্ঠন, ঘুষ-দুর্নীতি আর পাপাচারের বিষবাষ্পে জাতি আজ দিশাহারা। এ ভয়াবহ পরিস্থিতি থেকে সমাজকে রক্ষা করতে দাওয়াতের ব্যাপক প্রসারের বিকল্প নেই। অতিথিদের একজন দাঈদের বৈশিষ্ট্য এবং বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে দাওয়াতি কাজের কৌশল নিয়ে আলোচনা করেন এবং উপস্থিত সবার সঙ্গে ঈদের কৌশল বিনিময় করেন।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন জোনের কার্যকরী কমিটির সদস্য দিদারুল আলম, প্রফেসর দেলোয়ার মজুমদার, অ্যাডভোকেট আবুল হাসেম, নূরুস সামাদ চৌধুরী, কায়কোবাদ কবির, সামসুল আলম প্রমুখ।

শেয়ার করুন