২২ জুলাই ২০২৬, বুধবার, ০২:৫৮:৩২ পূর্বাহ্ন


নিক্সের ১৮ খেলোয়াড়ের নামে নিউইয়র্কে রাস্তার নামকরণ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০১-০৭-২০২৬
নিক্সের ১৮ খেলোয়াড়ের নামে নিউইয়র্কে রাস্তার নামকরণ সান অ্যান্টোনিওতে ১৩ জুন অনুষ্ঠিত এনবিএ ফাইনালের পঞ্চম ম্যাচে স্পার্সকে পরাজিত করার পর নিউইয়র্ক নিক্স দল ল্যারি ও’ব্রায়েন চ্যাম্পিয়নশিপ ট্রফি হাতে নিয়ে উদযাপন করছে


এনবিএ চ্যাম্পিয়ন নিউইয়র্ক নিক্স দলের ঐতিহাসিক জয়কে স্মরণীয় করে রাখতে নিউইয়র্ক সিটিতে ১৮টি রাস্তার কো-নেমিং করা হচ্ছে। শহর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি খেলোয়াড়ের নামে আলাদা রাস্তার সাইন বসানো হবে। নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন (ডিওটি) ঘোষণা করেছে, গত ২৯ জুন থেকে ম্যানহাটনের ভিলেজ থেকে মিডটাউন পর্যন্ত সিক্সথ অ্যাভিনিউ এবং সেভেনথ অ্যাভিনিউর বিভিন্ন সংযোগস্থলে নিক্সের ২০২৬ সালের এনবিএ চ্যাম্পিয়ন দলের ১৮ জন খেলোয়াড়ের নামে কমেমোরেটিভ স্ট্রিট সাইন স্থাপন করা হবে। এসব সাইন কমলা ও নীল রঙে তৈরি হবে, যেখানে খেলোয়াড়দের নাম ও জার্সি নম্বর থাকবে।

তালিকা অনুযায়ী জর্ডান ক্লার্কসন (০০)-ওয়েস্ট হিউস্টন স্ট্রিট, সিক্সথ অ্যাভিনিউ, ডিলন জোন্স (১)-ব্লিকার স্ট্রিট, মাইলস ম্যাকব্রাইড (২)-মিনেটা লেন, জশ হার্ট (৩)-ওয়েস্ট ৩য় স্ট্রিট, প্যাকোমে দাদিয়েত (৪)-ওয়াশিংটন প্লেস, জোসে আলভারাডো (৫)-ওয়েস্ট ৮ম স্ট্রিট, ওজি আনুনোবি (৮)-ওয়েস্ট ৯ম স্ট্রিট, কেভিন ম্যাককালার জুনিয়র (৯)- ওয়েস্ট ৩২তম স্ট্রিট, জালেন ব্রানসন (১১)-সেভেনথ অ্যাভিনিউ সাউথ ও ওয়েস্ট ১১তম স্ট্রিট, টাইলার কোলেক (১৩)-ওয়েস্ট ১৩তম স্ট্রিট, জেরেমি সোচান (২০)-ওয়েস্ট ২০তম স্ট্রিট, মিচেল রবিনসন (২৩)-ওয়েস্ট ২৩তম স্ট্রিট, মিকাল ব্রিজেস (২৫)- ওয়েস্ট ২৫তম স্ট্রিট, কার্ল-অ্যান্থনি টাউনস (৩২)-ওয়েস্ট ৩২তম স্ট্রিট, ল্যান্ড্রি শ্যামেট (৪৪) -ওয়েস্ট ৪৪তম স্ট্রিট, ট্রে জেমিসন (৫০)-ওয়েস্ট ৫০তম স্ট্রিট, মোহামেদ দিয়াওয়ারা (৫১)-ওয়েস্ট ৫১তম স্ট্রিট, আরিয়েল হুকপোর্টি (৫৫)-ওয়েস্ট ৫৫তম স্ট্রিটের নামে এসব রাস্তার নামকরণ করা হবে।

নিউইয়র্ক ট্রান্সপোর্টেশন কমিশনার মাইক ফ্লিন বলেন, নিক্সের অসাধারণ প্লে-অফ পারফরম্যান্স শহরের রাস্তায় জনউদ্দীপনা তৈরি করেছিল, তাই খেলোয়াড়দের সম্মান জানাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রতিটি জয় নিউইয়র্কবাসীকে রাস্তায়, ফুটপাতে এবং পাবলিক স্পেসে একত্রিত করেছিল। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এক বিবৃতিতে বলেন, এ চ্যাম্পিয়নশিপ শুধু বাস্কেটবলের সাফল্য নয়, বরং নিউইয়র্ক শহরের ঐক্য ও শক্তির প্রতীক। তিনি আরো বলেন, এ উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্মরণীয় সম্মাননা হয়ে থাকবে। নিউইয়র্ক শহর কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার থেকে বিভিন্ন সংযোগস্থলে খেলোয়াড়দের নাম ও নম্বরসহ নতুন সাইনবোর্ড স্থাপন করা হবে, যা নিউইয়র্কবাসীর জন্য স্থায়ী স্মারক হিসেবে থাকবে।

শেয়ার করুন