১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ০২:১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি - প্রধানমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সূচনা নিজেই শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান টেক্সাসে বিতর্কিত নতুন পাঠ্যক্রম অনুমোদনে মুসলিমদের ক্ষোভ ঘুষ নিয়ে নাগরিকত্ব, সাবেক ইমিগ্রেশন কর্মকর্তা লুকম্যান ও ওলাবি গ্রেফতার জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তারেক-ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা জাতিসংঘ সাধারণ পরিষদে প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআইয়ের প্রতিবেদন দুদকে তারেকের কূটনৈতিক চালে ধরাশায়ী হাসিনা মুসলিম বিদ্বেষে কিশোর আলী হত্যায় মায়ার্সকে ২৫ বছরের কারাদণ্ড অক্টোবরে বাড়ছে স্ন্যাপ সুবিধা ও আয়সীমা


নিউ জার্সির মার্লবোরো মসজিদ নির্মাণের আবেদন বাতিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-০৭-২০২৬
নিউ জার্সির মার্লবোরো মসজিদ নির্মাণের আবেদন বাতিল নিউ জার্সির মার্লবোরোতে প্রস্তাবিত মসজিদ ও মুসলিম কমিউনিটি সেন্টারের নকশা


যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেটের মনমাউথ কাউন্টির মার্লবোরো শহরে প্রায় পাঁচ বছরের দীর্ঘ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার পর একটি প্রস্তাবিত ৪৪৯ টেনেন্ট রোডের প্রস্তাবিত মার্লবোরো মসজিদ ও মুসলিম কমিউনিটি সেন্টার নির্মাণের আবেদন মার্লবোরো টাউনশিপের জোনিং বোর্ড অব অ্যাডজাস্টমেন্ট কর্তৃক বাতিল করা হয়েছে। মুসলিম অধিকার সংগঠনগুলো এ সিদ্ধান্তকে বৈষম্যমূলক এবং ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত হিসেবে বর্ণনা করেছে। গত ২৩ জুন মার্লবোরো জোনিং বোর্ড অব অ্যাডজাস্টমেন্ট সর্বসম্মতভাবে ১৩ হাজার বর্গফুটের একটি মুসলিম কমিউনিটি সেন্টার নির্মাণের আবেদন প্রত্যাখ্যান করে। প্রস্তাবিত প্রকল্পটি ছিল ৪৪৯ টেনেন্ট রোড এলাকায়, যা একটি আবাসিক ও আংশিক বাণিজ্যিক জোনিং এলাকায় অবস্থিত। 

আবেদনকারী মোহাম্মদ তাহির ২০২১ সালে প্রথম এ প্রকল্পের আবেদন দাখিল করেন। এরপর থেকে প্রকল্পটি একাধিক জোনিং শুনানি, নকশা সংশোধন এবং পরিবেশ ও ট্রাফিক সংক্রান্ত পর্যালোচনার মধ্য দিয়ে যায়। আইনজীবীদের তথ্য অনুযায়ী, এ প্রক্রিয়ায় অন্তত ছয়টি শুনানি অনুষ্ঠিত হলেও বারবার শুনানি স্থগিত ও পুনর্নির্ধারণ করা হয়। 

২০২৫ সালের অক্টোবর মাসে তাহির জোনিং বোর্ড ও পৌর ক্লার্কের বিরুদ্ধে মামলা করেন, অভিযোগ করেন যে দীর্ঘ সময় ধরে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না দেওয়ায় প্রকল্পটি কার্যত স্থবির হয়ে পড়েছে। তিনি আদালতে আবেদন করেন যেন আদালত সরাসরি প্রকল্পটিকে অনুমোদিত ঘোষণা করে। চলতি বছরের মার্চে মনমাউথ কাউন্টি সুপিরিয়র কোর্ট রায় দেয় যে জোনিং বোর্ডকে জুলাইয়ের মধ্যে ভোট দিতে হবে। এরপরই বোর্ড চূড়ান্তভাবে আবেদনটি প্রত্যাখ্যান করে। 

এ সিদ্ধান্তের পর কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস নিউ জার্সি তীব্র প্রতিক্রিয়া জানায়। সংগঠনটি দাবি করে, দীর্ঘ বিলম্বের কারণে স্থানীয় মুসলিম কমিউনিটি বড় ধরনের আর্থিক ক্ষতি এবং মানসিক চাপের সম্মুখীন হয়েছে। তাদের মতে, এ প্রক্রিয়াটি অন্যায্য প্রশাসনিক বাধা হিসেবে কাজ করেছে। সংগঠনটি আরো অভিযোগ করে যে শুনানির সময় এবং সামাজিক মাধ্যমে কিছু স্থানীয় বাসিন্দা ইসলামবিরোধী মন্তব্য ও আপত্তিকর বক্তব্য দিয়েছেন। তারা এটিকে নিউ জার্সিতে মসজিদ নির্মাণের ক্ষেত্রে একটি ধারাবাহিক উদ্বেগজনক প্রবণতা হিসেবে উল্লেখ করে। 

আবেদনকারীর আইনজীবী ডোনা জেনিংস বলেন, পুরো প্রক্রিয়ায় বারবার পরিবর্তিত শর্ত, অযৌক্তিক বিলম্ব এবং বিরূপ পরিবেশ তৈরি করা হয়েছিল, যা তাদের মক্কেলের ধর্মীয় স্বাধীনতার ওপর প্রভাব ফেলেছে। তিনি জানান, তারা এখন আদালতের মাধ্যমে জোনিং বোর্ডকে আইন মানতে বাধ্য করার জন্য পরবর্তী পদক্ষেপ নেবেন। 

মার্লবোরো শহরের মেয়র জন হর্নিক এক চিঠিতে বলেন, জোনিং বোর্ডের সিদ্ধান্ত তিনি সমর্থন করেন এবং প্রস্তাবিত ধর্মীয় ব্যবহারের সঙ্গে স্থানীয় জোনিং নীতির সামঞ্জস্য নেই বলে মনে করেন। একই সঙ্গে তিনি ঘৃণামূলক বক্তব্য ও সহিংসতার হুমকি পুরোপুরি প্রত্যাখ্যান করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত কেন্দ্রটি শুধু মসজিদ নয়, বরং একটি কমিউনিটি হল, শিক্ষা কার্যক্রমের স্থান এবং সামাজিক সেবা কেন্দ্র হিসেবে ব্যবহারের পরিকল্পনা ছিল। পরিকল্পনায় পার্কিং, ট্রাফিক ম্যানেজমেন্ট এবং প্রতিবেশী এলাকার ওপর প্রভাব নিয়েও দীর্ঘ সময় ধরে বিতর্ক চলে। 

অন্যদিকে সাম্প্রতিক বছরগুলোতে নিউ জার্সির বিভিন্ন শহরে মসজিদ নির্মাণ বা সম্প্রসারণ নিয়ে একাধিক আইনি বিরোধ দেখা গেছে। এর মধ্যে কিছু ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের আপত্তি ও জোনিং চ্যালেঞ্জের কারণে প্রকল্পগুলো দীর্ঘ সময় আটকে থাকে। এই মামলার ভবিষ্যৎ এখন আদালতের পরবর্তী সিদ্ধান্ত এবং সম্ভাব্য আপিল প্রক্রিয়ার ওপর নির্ভর করছে। 

শেয়ার করুন