২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০৫:২৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে দগ্ধ নোয়াখালীর সোহাগের মৃত্যু ব্রঙ্কসে ‘ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম ওয়ে’ ফিলাডেলফিয়ার মসজিদে অগ্নিবোমা হামলা : গ্রেফতার ভিনসেন্ট ল্যাং নেতানিয়াহুকে গ্রেফতারের আইনি সম্ভাবনা খতিয়ে দেখছেন মেয়র ইতিহাসের দ্বারপ্রান্তে আবদুল এল-সায়েদ নিউইয়র্কে ২.১ বিলিয়ন ডলারের অর্থনৈতিক কার্যক্রম সৃষ্টি, পর্যটন ও ব্যবসায় বড় সাফল্য টেক্সাসে মুসলিম শিক্ষাবিদের মামলা গ্রিনকার্ড আবেদনকারীদের জন্য ১ লাখ ডলারের বন্ড বিবেচনায় ট্রাম্প প্রশাসন অভিবাসন অভিযানে ব্যাপক নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগ এসিএলইউর প্রতিবেদনে গ্রিনকার্ড মূল্যায়নে মেডিকেইড, ফুড স্ট্যাম্প ও আবাসন সহায়তা বিবেচনায় নেবে ট্রাম্প প্রশাসন


২০২৫ অর্থবছরে ১৮ হাজার বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২২-০৭-২০২৬
২০২৫ অর্থবছরে ১৮ হাজার বাংলাদেশিকে যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা যুক্তরাষ্টের ইমিগ্র্যান্ট ভিসা


২০২৫ অর্থবছরে (অক্টোবর ২০২৪ থেকে সেপ্টেম্বর ২০২৫) বাংলাদেশি নাগরিকদের জন্য মোট প্রায় ১৮ হাজার অভিবাসী বা ইমিগ্র‍্যান্ট ভিসা ইস্যু করেছে যুক্তরাষ্ট্র। ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের প্রকাশিত মাসভিত্তিক অভিবাসী ভিসা ডাটা বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। তবে পররাষ্ট্র দফতর জানিয়েছে, মাসিক পরিসংখ্যানগুলো প্রাথমিক এবং চূড়ান্ত বার্ষিক প্রতিবেদনে সামান্য পরিবর্তন হতে পারে।

ডাটা অনুযায়ী, ২০২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ অক্টোবর–ডিসেম্বর ২০২৪ থেকে বাংলাদেশিদের জন্য ৪ হাজার ১৩৮টি অভিবাসী ভিসা ইস্যু করা হয়। দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৫) এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৫২৭টিতে। তৃতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৫) ইস্যু করা হয় ৪ হাজার ৭৬০টি ভিসা, যা পুরো অর্থবছরের মধ্যে সর্বোচ্চ ত্রৈমাসিক সংখ্যা। আর চতুর্থ প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৫) ইস্যু করা হয় ৪ হাজার ৫৭৫টি অভিবাসী ভিসা।

মাসভিত্তিক হিসাবে, অক্টোবর ২০২৪-এ ১ হাজার ৪২০টি, নভেম্বর মাসে ১ হাজার ২৮৯টি এবং ডিসেম্বরে ১ হাজার ৪২৯টি ভিসা ইস্যু করা হয়। ২০২৫ সালের জানুয়ারিতে ১ হাজার ৪২০টি, ফেব্রুয়ারিতে ১ হাজার ৫১৫টি এবং মার্চে ১ হাজার ৫৯২টি ভিসা দেওয়া হয়। এরপর এপ্রিল মাসে ১ হাজার ৫৩১টি, মে মাসে ১ হাজার ৬১৭টি এবং জুনে ১ হাজার ৬১২টি ভিসা ইস্যু করা হয়। জুলাইয়ে ১ হাজার ৫৩৩টি, আগস্টে ১ হাজার ৫০১টি এবং সেপ্টেম্বর ২০২৫-এ ১ হাজার ৫৪১টি অভিবাসী ভিসা পেয়েছেন বাংলাদেশিরা।

অভিবাসী ভিসার মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিকটাত্মীয়দের জন্য ইস্যু করা ভিসা, পারিবারিকভিত্তিক ভিসা এবং অন্যান্য অভিবাসী শ্রেণির ভিসা অন্তর্ভুক্ত রয়েছে। তবে এ পরিসংখ্যান শুধু বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনস্যুলেট থেকে ইস্যু করা অভিবাসী ভিসার হিসাব। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে অবস্থানরত ব্যক্তিরা স্ট্যাটাস পরিবর্তনের মাধ্যমে গ্রিনকার্ড পেলে তারা এ সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত হন না। এ ধরনের তথ্য যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস ) তাদের লফুল পার্মানেন্ট রেসিডেন্ট আলাদাভাবে প্রকাশ করে।

শেয়ার করুন