২৮ জুন ২০২৬, রবিবার, ০৮:৪৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা ২৪ সেপ্টেম্বর
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১০-০৮-২০২২
প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা  ২৪ সেপ্টেম্বর


জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে নিউইয়র্কে আসছেন। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৭ সেপ্টেম্বর ঢাকা থেকে লন্ডন যাবেন। সেখানে একদিন যাত্রা বিরতির পর ১৮ সেপ্টেম্বর লন্ডন থেকে নিউইয়র্ক আসবেন।

নিউইয়র্কে এসে তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেয়া ছাড়াও প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা সভায় যোগ দেবেন। এই গণসংবর্ধনা অনুষ্ঠিত হবে আগামী ২৪ সেপ্টেম্বর ম্যানহাটনের একটি হোটেলে। তবে তিনি সরাসরি নয় ভার্চ্যুয়ালি ভাষণ দেবেন। যদিও তিনি প্রথমে সরাসরি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পক্ষে ছিলেন। কিন্তু নিউইয়র্কে করোনা মহামারি বৃদ্ধি এবং মাঙ্কি ফক্স বৃদ্ধির কারণে ভার্চ্যুয়ালি ভাষণ দেবেন।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস শুরু হয়েছে। তারা প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে নানা ধরনের কর্মসূচি গ্রহণ করছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদসহ শীর্ষ নেতারা এখন বাংলাদেশে। জানা গেছে, আগামী সপ্তাহেই তারা বাংলাদেশ থেকে নিউইয়র্ক আসবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

শেয়ার করুন