২৬ অগাস্ট ২০২৬, বুধবার, ১১:০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :


যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৬-০৮-২০২৬
যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা হয়


স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দল। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা ও কেক কাটার। অনুষ্ঠানটি গত ১৮ আগস্ট সন্ধ্যায় জ্যাকসন হাইটসের মুনলাইট রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। স্বেচ্ছসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং রাশেদ রহমান ও জহির খানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ সম্রাট, বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জিল্লুর রহমান জিল্লু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু সাঈদ আহমেদ, নিউইয়র্ক উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুর খান হারুণ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, যুক্তরাষ্ট্র জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরওয়ার্দী, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আব্দুস সবুর, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা খোশাররফ হোসেন সবুজ, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা এবাদ চৌধুরী, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা রিয়াজ মাহমুদ, যুবদল নেতা আতিকুল হক আহাদ, স্বেচ্ছাসেবক দল নেতা হারুণ মিয়া, তারিখ চৌধুরী দীপু, মাইনুল করিম টিপু, এনামুল হক, বাবু, নিউইয়র্ক উত্তর বিএনপি নেতা শরিফ খালিশদার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরেন এবং বর্তমান সরকারকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বলেন, আগামী মাসেই প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক আসছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে, আমাদের সেই কর্মসূচি প্রতিহত করতে হবে। তারা বলেন, আমাদের প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড হিসাবে দায়িত্ব পালন করতে হবে এবং যেখানে আওয়ামী লীগের কর্মসূচি থাকবে সেখানে আমাদেরও কর্মসূচি থাকবে। তাদের বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয়া হবে না। তারা আরো বলেন, প্রধানমন্ত্রী যে হোটেলে থাকবে আমরা সেই হোটেলের সামনে অবস্থান নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। কেক কাটার আগে দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন আব্দুল লতিফ সম্রাট। দোয়াতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়। সেই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করা হয়।

অনুষ্ঠানকে সফল এবং সার্থক করার জন্য সভাপতি মাকসুদুল হক চৌধুরী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবাইকে ধনবাদ জানান।

শেয়ার করুন