৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ১০:৪৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


সাবের হোসেন চৌধুরী আটক
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৬-১০-২০২৪
সাবের হোসেন চৌধুরী আটক সাবের হোসেন চৌধুরী/ফাইল ছবি


আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাদের গ্রেপ্তার অভিযানের মধ্যে এবার রাজধানীর গুলশান থেকে আটক হয়েছেন সাবেক বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক বার্তায় সাবের হোসেনকে রোববার গুলশান থেকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন।

তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে তথ্য দেননি তিনি।

সাবেক মন্ত্রী ও ঢাকা - ৯ আসনে আওয়ামী লীগের  সংসদ সদস্য সাবেরের বিরুদ্ধে গত সেপ্টেম্বরে এক ছাত্রদল নেতাকে বন্দুকযুদ্ধের নামে হত্যার অভিযোগে মামলা হয়েছে।

রাজধানীর খিলগাঁওয়ে প্রায় নয় বছর আগে ওই ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন খিলগাঁও থানা ছাত্রদলের তৎকালীন সভাপতি নুরুজ্জামান জনি। সেপ্টেম্বরে তার বাবা ইয়াকুব আলী বাদী হয়ে সাবেরসহ ৬২ জনের বিরুদ্ধে মামলাটি করেন।

শেয়ার করুন