১০ অগাস্ট ২০২৬, সোমবার, ০৮:০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


অকালে ঝরে গেল সাকিব
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১১-০৮-২০২২
অকালে ঝরে গেল সাকিব


অকালেই ঝরে গেল আরেকটি তরুণ প্রাণ। তার নাম সাদ্দাত আহমেদ সাকিব। বয়স মাত্র ৩৩ বছর। সাকিবের আত্মীয় ফারুক চৌধুরী জানান, অন্যদিনের মতো গত ৫ আগস্ট সাকিব কাজে গিয়েছিলো। সে কাজ করতো ম্যানহাটনের লোয়ার ম্যানহাটনের একটি রেস্টুরেন্টে। সাকিব সাধারণত রাত ১১টার দিকে বাসায় ফিরতো। মাঝে মধ্যে আবার দেরিও করতো। রাত ১১টার দিকে বাসায় না আসায় সাদ্দাত আহমেদ সাকিবের বাবা তারেক আহমেদ সাহান এবং তার মা সালেহ আহমেদ সেলি তার ছেলের ফোনে কল দিতে থাকেন, কিন্তু ফোনে কোনো উত্তর পাচ্ছিলেন না। মাঝে মধ্যে যেহেতু দেরি করে আসে সেজন্য তারা অপেক্ষা করছিলেন। কিন্তু সারারাত সাকিব আসেনি। পুলিশ সূত্রে জানা গেছে, রাস্তায় পড়ে থাকতে দেখে কে বা কারা পুলিশকে কল দেয়। পুলিশ এবং অ্যাম্বুলেন্স সাথে সাথেই আসে।

অ্যাম্বুলেন্স এসে তাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় এবং সকাল ৯টার দিকে পুলিশ সাকিবের বাবাকে কল করে এবং পরিস্থিতি বর্ণনা করে। হাসপাতালে সাকিবকে একদিন লাইফ সাপোর্টে রাখা হয় এবং ৬ আগস্ট সন্ধ্যার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। তার মৃত্যুতে পুরো কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। সাকিবের নামাজে জানাজা গত ৮ আগস্ট বাদ জোহর জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। তার নামাজে জানাজায় কমিউনিটির সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন। নামাজে জানাজা শেষে সাকিবের লাশ লংআইল্যান্ডের ওয়াশিংটন মোমেরিয়ালের মুসলিম গোরস্তানে দাফন করা হয়।

জানা গেছে, ২০১৬ সালে সাকিব প্রেম করে বিয়ে করেছিলেন। কিন্তু তাদের সেই বিয়ে টিকেনি। সেই থেকে মানসিক যন্ত্রণায় ভুগছিলেন সাকিব। মানসিক যন্ত্রণা থেকে বাঁচতেই হয়তো অন্যকিছু গ্রহণ করতে পারেন। এদিকে ফারুক চৌধুরী বলেন, হার্টঅ্যাটাকে সাকিবের মৃত্যু হয়েছে। তিনি বলেন, সাকিবের জন্ম এখানেই। লেখাপড়াও এখানে করেছেন। সেফের ট্রেনিং নিয়ে সে একটি রেস্টুরেন্টে কাজ করতো। সাকিবের দেশের বাড়ি বিয়ানীবাজারে। তার একটি ছোট ভাই রয়েছে। বাবা-মা’সহ তারা কিউগার্ডেনের একটি বাসায় থাকতেন। এখন সেই বাসায় শোকের মাতাম।


শেয়ার করুন