৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৮:৫৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


গয়েশ্বর চন্দ্র রায়ের
সহধর্মিনী প্রয়াত ঝঁর্ণা রায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের মানুষজন
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ১৩-০১-২০২৫
সহধর্মিনী প্রয়াত ঝঁর্ণা রায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের মানুষজন


বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সহধর্মিনী প্রয়াত ঝঁর্ণা রায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তার আত্মার শান্তি কামনা করেছে কেরানীগঞ্জের বিভিন্না ধর্মের মানুষজন।

দক্ষিন কেরানিগঞ্জের মির্জাপুরে বাসভবনে গয়েশ্বর চন্দ্র রায়সহ পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই শ্রাদ্ধ অনুষ্ঠান হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, নিতাই রায় চৌধুরীসহ বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ শিক্ষক, আইনজীবী,, প্রকৌশলীসহ নানা পেশার কয়েক হাজার মানুষজন অংশ নেন।

অতিথিদের অভ্যর্থনা জানান, গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্র অমিতাভ রায় এবং তার সহধর্মিনী নিপুণ রায় চৌধুরী।

অনুষ্ঠানস্থলে প্রয়াত ঝর্ণা রায়ের প্রতিকৃতির সামনে নিরবে দাঁড়িয়ে তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে মানুষজন।

অতিথিদের সুকৃতি ভোজে আপ্যায়ন করা হয়।

গত ২৯ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়(বিএসএমএমইউ) হাসপাতালে পরলোকগমন করেন।মৃত্যুকাল তার বয়স হয়েছিলো ৭০ বছর।

মৃত্যুকালে তিনি দুই মেয়ে এক ছেলে রেখে গেছেন।

শেয়ার করুন