১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০২:৪৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


বিদ্বেষপ্রসূত সহিংসতা
সেপ্টেম্বরে সম্মেলন করবেন বাইডেন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-০৮-২০২২
সেপ্টেম্বরে  সম্মেলন করবেন বাইডেন


আমেরিকার গণতন্ত্রে বিদ্বেষমূলক সহিংসতার প্রভাব মোকাবিলায় এবং বন্দুক সংশ্লিষ্ট সহিংসতা হ্রাসে প্রশাসনের কর্মকাÐ তুলে ধরতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সেপ্টেম্বরে হোয়াইট হাউসে এক সম্মেলনের আয়োজন করবেন বলে গত ১৯ আগস্ট হোয়াইট হাউস জানিয়েছে। ‘ইউনাইটেড উই স্ট্যান্ড’ (আমরা ঐক্যবদ্ধ) নামে অভিহিত, ১৫ সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ওই সম্মেলনে কর্মকর্তা, ধর্মীয় নেতা ও নাগরিক অধিকার গোষ্ঠীগুলোকে একত্র করা হবে। সম্মেলনে বাইডেন মূল বক্তব্য উপস্থাপন করবেন। বাইডেন আরো ঐক্যবদ্ধ আমেরিকা গঠনের উদ্দেশ্যে এক অভিন্ন দিকদর্শন তুলে ধরবেন। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারিন জ্যঁ-পিয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানান।

জ্যঁ-পিয়ের বলেন, যদিও ওক ক্রিক থেকে শুরু করে পিটসবার্গ পর্যন্ত, এল পাসো থেকে শুরু করে পোওয়ে পর্যন্ত, আটলান্টা থেকে শুরু করে বাফেলো পর্যন্ত, আমাদের দেশ ধারাবাহিকভাবে শান্তিভঙ্গকারী বিদ্বেষমূলক আক্রমণগুলো সহ্য করেছে, তবুও এমন সহিংসতার বিরুদ্ধে আমেরিকানরা অপ্রতিরোধ্যভাবে একজোট হয়ে রয়েছে।

ডেমোক্রেট দলীয় বাইডেন তার সাম্প্রতিক সময়ের আইন প্রণয়নসংক্রান্ত সাফল্যগুলো তুলে ধরতে চান। এর মধ্যে রয়েছে জুনে তার স্বাক্ষরিত একটি বন্দুক নিরাপত্তাসংক্রান্ত আইন। এরপর নভেম্বরে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বেশিরভাগ বিশ্লেষকই প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের বিজয়ের পূর্বাভাস দিয়েছেন। এছাড়াও ডেমোক্রেটদের নিয়ন্ত্রণাধীন সিনেটের দখল বজায় রাখাও পুরোপুরি নিশ্চিত নয় বলে ধারণা করা হচ্ছে। কংগ্রেসের একটি বা উভয় কক্ষই রিপাবলিকানদের নিয়ন্ত্রণে চলে গেলে, বাইডেনের মেয়াদের দ্বিতীয়াংশে তার আইন পরিবর্তনসংক্রান্ত প্রচেষ্টাগুলো ভেস্তে যেতে পারে।


শেয়ার করুন