১০ অগাস্ট ২০২৬, সোমবার, ১১:১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


১৯ জুন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সম্মেলন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-০৪-২০২২
১৯ জুন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সম্মেলন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভায় বক্তব্য রাখছেন আব্দুন নূর বড় ভুইয়া


 যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির উদ্যোগে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস পালন করেছে। বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে স্বাধীনতা যুদ্ধে যারা আত্মাহুতি দিয়েছেন সেই সব শহিদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করে শাহজাহান সাজু। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক মোহাম্মদ এ বড় ভূইয়া।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য শহীদুর রহমান, সংগঠনের উপদেষ্টা সৈয়দ শওকত আলী, সদস্য সচিব আসেফ বারী টুটুল, যুগ্ম আহ্বায়ক তোয়ায়েল, জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুল কাদির লিপু, এস এম ইকবাল, শাহজাহান সাজু, যুব সংহতির যুগ্ম সম্পাদক শক্তি দাস গুপ্ত, রুহেল আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১ সালের স্মৃতিচারণ করে বলেন, দুর্নীতিমুক্ত, ন্যায়ের শাসন, ভোটাধিকারসহ সত্যিকারের স্বাধীনতার সুফল মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জি এম কাদের এমপির নেতৃত্বে জাতীয় পার্টির সরকার প্রতিষ্ঠা করতে হবে।

জাতীয় পার্টির আহ্বায়ক মোহাম্মদ এ বার ভুইয়া অনুষ্ঠান সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানান। এ ছাড়াও তিনি আগামী ১৯ জুন ২০২২ সালে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনের ঘোষণা দেন। সেই সাথে ইফতার পার্টি করার জন্য যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান অনিককে আহ্বায়ক করে একটি উপকমিটি ঘোষণা করা হয়।


শেয়ার করুন