০৮ জুন ২০২৬, সোমবার, ০৩:১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাত্র এক ডোজেই কমতে পারে ৬২ শতাংশ পর্যন্ত খারাপ কোলেস্টেরল নিউ ইয়র্কের ফোনমুক্ত স্কুলে কমেছে বুলিং আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের


স্পিকার পেলোসির মাতাল স্বামীর জেল-জরিমানা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০১-০৯-২০২২
স্পিকার পেলোসির মাতাল স্বামীর জেল-জরিমানা স্বামীর সাথে ন্যান্সি পেলোসি


মদ খেয়ে গাড়ি চালানোর ঘটনায় মার্কিন স্পিকার পেলোসির মাতাল স্বামীর জেল-জরিমানা করা হয়েছে। মদ্যপ অবস্থায় অপর একটি গাড়িকে ধাক্কা মারায় মার্কিন হাউসের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামীর পাঁচদিনের জেল ও জরিমানা করেন আদালত। ন্যান্সি পেলোসির ৮২ বছর বয়সী স্বামী পল পেলোসি গত মে মাসে ক্যালিফোর্নিয়ায় এ ঘটনা ঘটিয়েছিলেন। তিনি তার অপরাধের কথা স্বীকার করে নিয়েছিলেন। তারপর তার পাঁচদিনের জেল এবং ৬ হাজার ৮০০ ডলার জরিমানা হয়েছে।

তবে ন্যান্সির স্বামী পল পেলোসিকে আর জেলে থাকতে হবে না। কারণ তিনি ইতোমধ্যে জেল খেটেছেন। সেখানে ভালো ব্যবহার করার জন্য দুদিনের কারাবাস মওকুফ করে দিয়েছেন বিচারক। আগে পুলিশ তাকে গ্রেফতার করেছিল এবং চার দিন তিনি জেলে ছিলেন। যে একদিন তাকে জেলে থাকতে হবে না, তার বিনিময়ে তিনি কমিউনিটি সার্ভিস করবেন।

এছাড়া তিন মাসের জন্য মদ খেয়ে গাড়ি না চালানো সংক্রান্ত ক্লাসে যেতে হবে। তাকে গাড়িতে ইগনিশন ইন্টারলক সিস্টেম লাগাতে হবে। এই যন্ত্র লাগালে ইঞ্জিন স্টার্ট করার আগে তাকে পরীক্ষা দিতে হবে যে তিনি মদ খাননি। মদ খেলে গাড়ি স্টার্টই নেবে না।

উল্লেখ্য, গত ২৮ মে পল পেলোসিকে গ্রেফতার করা হয়। তিনি হাইওয়ে দিয়ে গাড়ি চালাচ্ছিলেন। তার গাড়ি একটি জিপকে ধাক্কা মারে। জিপের চালকের হাত, ঘাড় ও গলায় লাগে। তবে তার বা জিপের অন্য যাত্রীদের আঘাত গুরুতর ছিল না। পরীক্ষা করে দেখা যায়, পল পেলোসির রক্তে অ্যালকোহলের পরিমাণ ছিল দশমিক শূন্য আট দুই শতাংশ, যা সীমার থেকে সামান্য বেশি।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল অফিসাররা জানিয়েছিলেন, যখন এ দুর্ঘটনা ঘটে, তখন ন্যান্সি সেখানে ছিলেন না। হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার তখন রোড আইল্যান্ড অঙ্গরাজে অবকাশ যাপনে ছিলেন।

শেয়ার করুন