১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৮:১৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


কারাগারে ইশরাক
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৭-০৪-২০২২
কারাগারে ইশরাক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরনের সময়, পুলিশ ইশরাক হোসেনকে আটক করে ছবি : সংগৃহীত


বিএনপি'র আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন কে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। 

গতকাল বুধবার মতিঝিল শাপলা চত্বর এর কাছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরনের সময়, পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মামলা পরোয়ানা রয়েছে। মামলাটি ২০২০ সালের নভেম্বরে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের। গতকালই তাকে আদালতে হাজির করা হলে মহানগর হাকিম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে আদালতে ইশরাকের পক্ষে জামিন আবেদন করেছিলেন তার আইনজীবীরা। যদিও বিচারক তা নাকচ করে দেন।

বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপ-কমিটির সদস্য ইশরাক হোসেন, ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। সাদেক হোসেন খোকার মৃত্যুর পরেই রাজনীতিতে সক্রিয় হয়েছিলেন ইশরাক।

এরপরে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ইশরাক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ধানের শীষ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পুলিশের একটি সূত্র জানায়, শ্রমিক দলের নেতাদের সঙ্গে ইশরাক হোসেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে মতিঝিলে লিফলেট বিতরণ করার সময় তাকে আটক করে পুলিশ। এ সময় তার সমার্থকরা পুলিশকে বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। পরে পুলিশ পাহারায় বিএনপির এ নেতাকে থানায় নিয়ে যাওয়া হয়।  


শেয়ার করুন