১০ অগাস্ট ২০২৬, সোমবার, ০৮:০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


পোশাক খাতে বিক্ষোভকারী শ্রমিকদের ওপর চালানো সহিংসতায় যুক্তরাষ্ট্রের নিন্দা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-১১-২০২৩
পোশাক খাতে বিক্ষোভকারী শ্রমিকদের ওপর চালানো সহিংসতায় যুক্তরাষ্ট্রের নিন্দা


বাংলাদেশের পোশাক খাতের বিক্ষোভকারী শ্রমিকদের ওপর চালানো সহিংসতায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। বিবৃতিতে এ মুখপাত্র বলেন, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সদস্য ও কারখানা শ্রমিক রাসেল হাওলাদারের (২৬) গত সপ্তাহে পুলিশের হাতে নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র দুঃখ প্রকাশ করছে। সেই সঙ্গে একটি কারখানায় বিক্ষোভকারীদের আগুনে ইমরান হোসেনের (৩২) মৃত্যুতে শোক প্রকাশ করছে। যুক্তরাষ্ট্র তাদের পরিবার এবং বৃহত্তর শ্রমিক সম্প্রদায়ের প্রতি আমাদের সমবেদনা জানায়।


মিলার আরও বলেন, শ্রমিক ও ট্রেড ইউনিয়নের ওপর চলমান দমন-পীড়ন নিয়েও আমরা উদ্বিগ্ন। শ্রমিকদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার সুরক্ষা দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই। সেই সঙ্গে শ্রমিক ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে করা মিথ্যা ফৌজদারি অভিযোগের তদন্ত করতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। আমরা সে সমস্ত বেসরকারিখাতের সদস্যদের প্রশংসা করি, যারা যুক্তিসঙ্গত মজুরি বৃদ্ধি নিয়ে ইউনিয়নের প্রস্তাব গ্রহণ করেছেন।

যুক্তরাষ্ট্র ত্রিপক্ষীয় প্রক্রিয়ার সঙ্গে যুক্তদের ন্যূনতম মজুরির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে, যাতে এটি শ্রমিক এবং তাদের পরিবারের ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপকে কমাতে পারে। শ্রমিকরা যাতে সহিংসতা, প্রতিশোধ বা ভয়ভীতির হুমকি ছাড়াই সংগঠনের স্বাধীনতা এবং যৌথভাবে দর কষাকষির অধিকার প্রয়োগ করতে সক্ষম হন, তা সরকারকে নিশ্চিত করতে হবে। বাংলাদেশ এবং বিশ্বব্যাপী আমাদের কার্যক্রমের মাধ্যমে এই মৌলিক মানবাধিকারকে এগিয়ে নিতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র।

শেয়ার করুন