৬ অগাস্ট ২০২৬, বুধবার, ০৮:৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের বেসরকারি উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর নিজেদের সামর্থ যাচাইয়ে অগ্নি পরীক্ষা বাংলাদেশের অসংক্রামক রোগে আক্রান্তের প্রবণতা উদ্বেগজনক আবদুল এল সায়েদকে লক্ষ্য করে রিপাবলিকানদের আক্রমণাত্মক প্রচারণা আবারও জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব সীমিত করার উদ্যোগ দিল্লিতে বসে ঢালাওভাবে অডিও বার্তার সুযোগ হারাচ্ছেন হাসিনা সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ


বেড়াতে এসে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে নারায়ণগঞ্জের আব্দুল খালেকুজ্জামান
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৫-০৯-২০২২
বেড়াতে এসে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে নারায়ণগঞ্জের আব্দুল খালেকুজ্জামান জীবনমৃত্যুর সন্ধিক্ষণে আব্দুল খালেকুজ্জামান


নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী রুলিং মিলের মালিক আব্দুল খালেকুজ্জামান প্রায় তিন সপ্তাহ আগে আমেরিকায় ট্যুরিস্ট ভিসায় বেড়াতে এসেছিলেন। বেড়াতে এসেই তিনি এখান নিউজার্সির একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। জানা গেছে, ৫১ বছর বয়সী আব্দুল খালেকুজ্জামান বেড়াতে এসে নিউজার্সিতে অবস্থান করছিলেন। গত ২৮ আগস্ট তিনি রাস্তায় বেরিয়ে ছিলেন সাইকেল নিয়ে। সাইকেল চালাতে গিয়ে তিনি রাস্তায় পড়ে যান। এ সময় একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। কে বা কারা পুলিশ কল করলে তাকে সাথে সাথেই নিউজার্সির একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা এখন আশঙ্কাজনক। তিনি জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন নারায়ণগঞ্জ সমিতির কর্মকর্তা এস এম সায়েম মিঠু, সেলিম আহমেদ, রাফাত হোসেন এবং মোস্তফা জামান শামীম। রাফাত হোসেন জানান, তিনি একাই বেড়াতে এসেছিলেন। তার স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে বাংলাদেশে রয়েছেন। পরিবারকে আব্দুল খালেকুজ্জামানের অবস্থা জানানো হয়েছে। তার সুস্থতার জন্য নারায়ণগঞ্জ সমিতির নেতৃবৃন্দ সকল প্রবাসী বাংলাদেশির কাছে দোয়া চেয়েছেন।

শেয়ার করুন